ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ০২ নভেম্বর ২০২৬,  ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, মোট ছুটি ২৯ দিন মার্কিন মধ্যবর্তী নির্বাচন: জয়-পরাজয়ের পাল্লা কোন দিকে? কোম্পানীগঞ্জে মিলল গ্যাস, ২০ বছর উত্তোলনের পরিকল্পনা মিরপুরে সংঘাত ও অগ্নিসংযোগ: ৪ মামলায় সাড়ে ১০ হাজার আসামি যুদ্ধ শেষের খসড়া প্রস্তাব নিয়ে দোহা ছাড়ল ইরানি প্রতিনিধিদল মঙ্গলবার সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন মির্জা ফয়সল ও এলিজা অধিনায়ক আশরাফুলের দুর্দান্ত গোলে শক্তিশালী চীনকে রুখল বাংলাদেশ স্কুলের তালা ভেঙে নারী নিয়ে রাতভর নাচ, ভাইরাল ভিডিও চা থেকে চিরদিন: রাজধানীতে তরুণ-তরুণীদের ব্যতিক্রমী চা-চক্র এআই দিয়ে ছবি বানিয়ে বিপাকে কংগ্রেস, কটাক্ষ করলেন কিরেন রিজিজু

গোয়ালন্দে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর জমজমাট বাছাই শুরু


  • আপলোড সময় : সোমবার ০২ নভেম্বর, ২০২৬ সময় : ৭:৪১ পিএম

মোঃ সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

মাঠের লড়াইয়ে মেতেছে খুদে তারকারা। “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে শুরু হয়েছে তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড় খোঁজার বড় আয়োজন ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর বাছাই কার্যক্রম। দেশের ক্রীড়াঙ্গনকে শক্তিশালী করতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ অ্যাথলেট হিসেবে গড়ে তুলতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া অধিদপ্তরের এই উদ্যোগ দারুণ সাড়া ফেলেছে।


সোমবার (২ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা প্রশাসনের বাস্তবায়নে গোয়ালন্দ কোর্ট চত্বর মাঠে পৌরসভা দল গঠনের লক্ষ্যে এই বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। এর আগে গত ২৭ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত উপজেলার চারটি ইউনিয়নে ১০টি ইভেন্টে ১০ থেকে ১৪ বছর বয়সী বালক-বালিকাদের নিয়ে দল গঠন সম্পন্ন হয়।


গোয়ালন্দ পৌরসভা দলের বাছাই কার্যক্রমে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট, টেবিল টেনিস ও ভলিবল—এই ১০টি ইভেন্টে অংশ নেয় উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ১০ থেকে ১৪ বছর বয়সী বালক-বালিকা। পুরো পৌরসভা দল গঠন প্রক্রিয়ায় দায়িত্ব পালন করেন স্থানীয় ক্রীড়াবিদ মো. সাজ্জাদ হোসেন, মো. ফারুক মোল্লা, মো. আলমগীর হোসেন, মো. এরশাদ মন্ডল ও মো. সাগর।


উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পৌরসভা ও চারটি ইউনিয়নের দল গঠনের মধ্য দিয়ে আজ গোয়ালন্দ উপজেলার বাছাই কার্যক্রমের শেষ দিন সম্পন্ন হয়েছে। আগামী ৫ নভেম্বর সকাল ১০টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে খুলনা স্টেডিয়াম থেকে সরাসরি সারা দেশে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।


এ বিষয়ে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ বাছাই কমিটির সদস্য সচিব ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাফিজুল হক জানান, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় পর্যায়ে শক্তিশালী দল গঠন করার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর এটি একটি চমৎকার ও যুগান্তকারী উদ্যোগ।


তিনি আরও বলেন, নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ বাছাই কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোপ্র সাইফুল হুদা স্যারের সঠিক দিকনির্দেশনায় ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে দল গঠন শেষে এখন উপজেলা পর্যায়ে দল গঠিত হচ্ছে। পরবর্তীতে এখান থেকে নির্বাচিত খেলোয়াড়রা জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।


এ সম্পর্কিত আরো খবর