ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ০৪ নভেম্বর ২০২৬,  ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পোশাক খাতের অস্থিরতার নেপথ্যে সাবেক মন্ত্রী-এমপিদের ইন্ধন: স্বরাষ্ট্রমন্ত্রী তাহসিফের মৃত্যুর ঘটনায় দিশা আবারও তিন দিনের রিমান্ডে তাহসিফ হত্যা: শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও নিয়ে নতুন মোড় ইকবাল সোবহানের বিষয়টি আইন অনুযায়ী খতিয়ে দেখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ইতিহাস গড়লেন নাবিলা: ৫৭ শতাংশ ভোট পেয়ে মার্কিন সিনেটর নির্বাচিত ক্ষমতায় যে-ই আসুক, ইরানের প্রতি আমেরিকার শত্রুতা কমবে না: মোজতবা খামেনি ব্যাংকক বিমানবন্দরে রানওয়ে ধসে আটকে গেল এমিরেটসের এয়ারবাস এ৩৮০ ট্রাম্পকে ময়লার পাত্রে ফেলার এআই ভিডিও প্রকাশ করল ইরানি দূতাবাস ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে ভর্তি ১৮৬৬ স্বর্ণের ভাগ-বাটোয়ারার দ্বন্দ্বে মাগুরায় খুন যুবদল নেতা শাকের, গ্রেপ্তার ১১

ক্ষমতায় যে-ই আসুক, ইরানের প্রতি আমেরিকার শত্রুতা কমবে না: মোজতবা খামেনি


  • আপলোড সময় : বুধবার ০৪ নভেম্বর, ২০২৬ সময় : ৮:৩৩ পিএম

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নির্বাচনে ক্ষমতাসীন ডোনাল্ড ট্রাম্পের দল রাজনৈতিক ধাক্কা খাওয়া ও ডেমোক্র্যাটদের বড় জয় পাওয়া সত্ত্বেও তেহরানের প্রতি ওয়াশিংটনের বৈরিতা কমবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তার মতে, আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে দলগত বা ক্ষমতার পরিবর্তন হলেও ইরানের সার্বভৌমত্ব দমন ও শত্রুতামূলক নীতির কোনো মৌলিক বদল হবে না।


ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনায় প্রকাশিত খামেনির এক বিশেষ লিখিত বার্তায় বলা হয়, ওয়াশিংটনের রাজনীতিতে কেবল দলীয় মেরুকরণ বদলেছে, কিন্তু তা ইরানি জনগণের ওপর বৈরী আচরণ থেকে মার্কিন প্রশাসনকে বিরত রাখতে পারবে না। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র কেবল ইরানিদের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ প্রত্যাশা করে। খামেনি আরও দাবি করেন, আন্তর্জাতিক ও আঞ্চলিক চক্রান্ত এবং যুদ্ধের দাবানলে আমেরিকা ও তাদের মিত্রদের সাম্রাজ্যবাদী পতনের প্রক্রিয়া আরও বেগবান হয়েছে।


যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নির্বাচনের এই ফলকে তেহরানের নেতারা ট্রাম্প প্রশাসনের নীতিগত পরাজয় হিসেবে দেখলেও মোজতবা খামেনির স্পষ্ট বক্তব্য হলো, মার্কিন রাজনীতির দলবদল দেখে ইরানের আনন্দিত হওয়ার বা নীতিগত শিথিলতা আনার কোনো অবকাশ নেই। ট্রাম্প প্রশাসন যে ধাক্কাই খাক না কেন, তেহরান ধরে নিচ্ছে যে ওয়াশিংটনের চরম রাজনৈতিক বৈরিতা আগের মতোই বজায় থাকবে।


এ সম্পর্কিত আরো খবর