ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ০৪ নভেম্বর ২০২৬,  ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পোশাক খাতের অস্থিরতার নেপথ্যে সাবেক মন্ত্রী-এমপিদের ইন্ধন: স্বরাষ্ট্রমন্ত্রী তাহসিফের মৃত্যুর ঘটনায় দিশা আবারও তিন দিনের রিমান্ডে তাহসিফ হত্যা: শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও নিয়ে নতুন মোড় ইকবাল সোবহানের বিষয়টি আইন অনুযায়ী খতিয়ে দেখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ইতিহাস গড়লেন নাবিলা: ৫৭ শতাংশ ভোট পেয়ে মার্কিন সিনেটর নির্বাচিত ক্ষমতায় যে-ই আসুক, ইরানের প্রতি আমেরিকার শত্রুতা কমবে না: মোজতবা খামেনি ব্যাংকক বিমানবন্দরে রানওয়ে ধসে আটকে গেল এমিরেটসের এয়ারবাস এ৩৮০ ট্রাম্পকে ময়লার পাত্রে ফেলার এআই ভিডিও প্রকাশ করল ইরানি দূতাবাস ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে ভর্তি ১৮৬৬ স্বর্ণের ভাগ-বাটোয়ারার দ্বন্দ্বে মাগুরায় খুন যুবদল নেতা শাকের, গ্রেপ্তার ১১

ইতিহাস গড়লেন নাবিলা: ৫৭ শতাংশ ভোট পেয়ে মার্কিন সিনেটর নির্বাচিত


  • আপলোড সময় : বুধবার ০৪ নভেম্বর, ২০২৬ সময় : ৮:৩৫ পিএম

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে বিজয়ী হয়ে এক অনন্য ইতিহাস সৃষ্টি করেছেন ২৭ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী নাবিলা সৈয়দ। ডেমোক্রেটিক পার্টির এই প্রার্থী তার শক্ত প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান সিনেটর ডার্বি হিলসকে পরাজিত করে অসাধারণ এই জয় ছিনিয়ে নিয়েছেন। প্রাপ্ত ফলাফলে নাবিলা পেয়েছেন ৫৭ শতাংশ ভোট, অন্যদিকে তার প্রতিপক্ষ পেয়েছেন ৪৩ শতাংশ ভোট।


মঙ্গলবার অনুষ্ঠিত ওই নির্বাচনের অধিকাংশ ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়। বিজয়ের পর নাবিলা তার সমর্থকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সহমর্মিতা ও সহানুভূতিকে পাথেয় করেই তারা প্রতিটি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন। এই আসনটির নির্বাচন ছিল ইলিনয়ের ইতিহাসেই অন্যতম ব্যয়বহুল ও হাড্ডাহাড্ডি লড়াই। দুই প্রার্থীর প্রচারণায় সর্বমোট ৬৫ লাখ ডলার ব্যয় হয়, যার মধ্যে নাবিলার পক্ষে নির্বাচনী অনুদান ছিল প্রায় ৪৭ লাখ ডলার। এর বড় অংশ জোগায় তার নিজ দল ও বিভিন্ন শ্রমিক সংগঠন। অন্যদিকে রিপাবলিকান প্রার্থী ডার্বি হিলস তহবিল সংগ্রহ করেছিলেন ১৮ লাখ ডলার।


রাজনৈতিক জীবন বিশ্লেষণ করলে দেখা যায়, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বার্কলে ক্যাম্পাস থেকে স্নাতক সম্পন্ন করার পরপরই মাত্র অল্প বয়সে ইলিনয় অঙ্গরাজ্যের আইনসভায় প্রবেশ করেন নাবিলা। তিনি ছিলেন ইলিনয় আইনসভার সর্বকনিষ্ঠ নারী ও অন্যতম প্রথম মুসলিম সদস্য। নির্বাচনী প্রচারণাকালে তার কম বয়স ও অভিজ্ঞতা নিয়ে প্রতিপক্ষ প্রশ্ন তুললেও এবং মুসলিমবিরোধী নানান বর্ণবাদী বিদ্বেষের সম্মুখীন হয়েও দমে যাননি নাবিলা। জীবনযাত্রার ব্যয় কমানো এবং উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার সুনির্দিষ্ট অঙ্গীকার নিয়ে তিনি ভোটারদের আস্থা অর্জনে সক্ষম হন।


এ সম্পর্কিত আরো খবর