ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ০৪ নভেম্বর ২০২৬,  ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পোশাক খাতের অস্থিরতার নেপথ্যে সাবেক মন্ত্রী-এমপিদের ইন্ধন: স্বরাষ্ট্রমন্ত্রী তাহসিফের মৃত্যুর ঘটনায় দিশা আবারও তিন দিনের রিমান্ডে তাহসিফ হত্যা: শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও নিয়ে নতুন মোড় ইকবাল সোবহানের বিষয়টি আইন অনুযায়ী খতিয়ে দেখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ইতিহাস গড়লেন নাবিলা: ৫৭ শতাংশ ভোট পেয়ে মার্কিন সিনেটর নির্বাচিত ক্ষমতায় যে-ই আসুক, ইরানের প্রতি আমেরিকার শত্রুতা কমবে না: মোজতবা খামেনি ব্যাংকক বিমানবন্দরে রানওয়ে ধসে আটকে গেল এমিরেটসের এয়ারবাস এ৩৮০ ট্রাম্পকে ময়লার পাত্রে ফেলার এআই ভিডিও প্রকাশ করল ইরানি দূতাবাস ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে ভর্তি ১৮৬৬ স্বর্ণের ভাগ-বাটোয়ারার দ্বন্দ্বে মাগুরায় খুন যুবদল নেতা শাকের, গ্রেপ্তার ১১

পোশাক খাতের অস্থিরতার নেপথ্যে সাবেক মন্ত্রী-এমপিদের ইন্ধন: স্বরাষ্ট্রমন্ত্রী


  • আপলোড সময় : বুধবার ০৪ নভেম্বর, ২০২৬ সময় : ৮:৫৬ পিএম

সাধারণ শ্রমিকদের ঢাল হিসেবে ব্যবহার করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি এবং রাজনৈতিক সহিংসতা ছড়ানোর একটি পরিকল্পিত চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বর্তমানে পোশাক খাতের শ্রমিকদের কোনো অমীমাংসিত দাবি না থাকা সত্ত্বেও চক্রান্তকারী মহলটি কৃত্রিম বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে বলে জানান তিনি।


বুধবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত একটি বিশেষ আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সংবাদ ব্রিফিংকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, এই ধ্বংসাত্মক ও উসকানিমূলক কর্মকাণ্ডের সঙ্গে সাধারণ কোনো শ্রমিকের সম্পর্ক নেই, বরং বহিরাগত ও অসৎ কিছু গোষ্ঠী রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে মাঠে নেমেছে।


তদন্তের বরাত দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন যে, বিগত সরকারের আমলের কয়েকজন পোশাক কারখানার মালিক, সাবেক সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীদের প্রত্যক্ষ ইন্ধন ও রাজনৈতিক এজেন্ডা এই বিশৃঙ্খলার পেছনে কাজ করছে। এছাড়া কিছু মাফিয়া শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে পরিচালিত হয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার এই চক্রান্তে লিপ্ত রয়েছে।


তিনি আরও স্পষ্ট করেন, সরকার এই ধরনের রাষ্ট্রবিরোধী সহিংসতা কঠোর হাতে দমনের নির্দেশ দিয়েছে। প্রধানমন্ত্রীকে চরম শ্রমবান্ধব ও শিল্পবান্ধব আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকারের মূল লক্ষ্য হলো অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন, রপ্তানি বাড়ানো এবং নতুন কর্মসংস্থান তৈরি করা। সম্প্রতি মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে ফলপ্রসূ আলোচনায় উভয় পক্ষই এই উসকানির কথা স্বীকার করেছেন। তাই কোনো গুজবে কান না দিয়ে সাধারণ শ্রমিকদের অবিলম্বে স্ব স্ব কর্মস্থলে ফিরে যাওয়ার উদাত্ত আহ্বান জানান তিনি।


এ সম্পর্কিত আরো খবর