ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

সরিষাবাড়ীতে হাত-পা বাধা অবস্থায় হোটেল কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার


সরিষাবাড়ীতে হাত-পা বাধা অবস্থায় হোটেল কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার। ছবি: আকাশ জমিন

  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ৮:১০ এএম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে হাত-পা বাধা অবস্থায়  রাসেল মিয়া (৩৫) নামে এক হোটেল কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে পৌর এলাকার আরামনগর বাজার চা পট্টির একটি দোকান থেকে হাত-পা বাঁধা অবস্থায় ঝুলন্ত লাশ পাওয়া যায়। নিহত রাসেল মিয়া আরামনগর বাজারের চা দোকানদার ওহিদুল ইসলামের ছেলে বলে জানা গেছে। নিহত রাসেল হোটেল কর্মচারী হিসেবে কাজ করতো বলে জানিয়েছে তার পরিবার। 

নিহতের বাবা ওহিদুল ও বোন রাসেদা বেগম বলেন, রাসেল তার বন্ধুদের সাথে দীর্ঘদিন ধরে বিভিন্ন জুয়া খেলায় আসক্ত ছিল। ফলে সে অনেক টাকার ঋণগ্রস্ত হয়ে পড়ে। এই জুয়া খেলার পাওনা টাকাকে কেন্দ্র করে কয়েকদিন ধরে পাওনাদাররা তাকে টাকার জন্য চাপ দিচ্ছিলো। এরমধ্যে বুধবার দুপুরে কয়েকজন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে। তারপর থেকে রাসেল আর বাড়ি ফেরেনি। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা চা দোকানের ধর্ণার সাথে হাত-পা বাধা ও ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় রাসেলকে দেখতে পায়। পরে বিষয়টি আমরা জেনে ঘটনাস্থলে যাই। ধারণা করা হচ্ছে, পাওনা টাকা বা জুয়া খেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটি জের ধরে শ্বাসরোধে হত্যার পর তার লাশ ঝুলিয়ে রাখা হয়।

এ বিষয়ে স্থানীয় চায়ের দোকানদার হাফিজুর রহমান বলেন, আমার দোকান টিনের বেড়া দেওয়া থাকলেও নিচের দিকে ফাঁকা থাকে। সকাল ৮টার দিকে আমি দোকান খুলতে আসলে ভেতরে ঢুকে রাসেলকে ঘরের চালের কাঠের সাথে গলায় রশি লাগানো এবং পেছন থেকে হাত ও পা বাঁধা অবস্থায় ঝুলন্ত দেখতে পাই। পরে সবাইকে বিষয়টি জানাই। 

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. চাঁদ মিয়া বলেন, সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে রাসেলের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। আর এটা হত্যা নাকি আত্মহত্যা সেটা ময়নাতদন্ত রিপোর্ট আসার পর বলা যাবে। 


এ সম্পর্কিত আরো খবর