ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,  ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশজুড়ে নজিরবিহীন নাশকতা: ২২ গাড়িতে আগুন, ২৮ স্থানে ককটেল হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার চরম ব্যর্থ: সংসদে নাহিদ ইসলাম আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাভারে অর্ধশতাধিক কারখানায় সাধারণ ছুটি কাজিপুরে যমুনায় মিলল মৎস্যজীবীর ভাসমান মরদেহ শীতের শুরুতেই তাড়াশে লেপ-তোষক তৈরির ধুম, ব্যস্ত কারিগররা নিষেধাজ্ঞা নয়, সম্মানজনক আলোচনায় সমাধান চায় ইরান টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, নিষিদ্ধ সংগঠনের ধর্মঘটে উত্তাল দেশ টঙ্গীতে ফিউচার ম্যাপ স্কুলের শাখা বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন টঙ্গীতে অস্ত্রধারী ছিনতাইকারীদের দৌরাত্ম্য, জননিরাপত্তার দাবিতে বিশাল মানববন্ধন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট চরমে, হলের বাইরে ৭৩% শিক্ষার্থী

টঙ্গীতে ফিউচার ম্যাপ স্কুলের শাখা বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন


  • আপলোড সময় : মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬ সময় : ৬:৫৫ পিএম

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের টঙ্গীতে শিক্ষার মান বজায় রাখা ও শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে ফিউচার ম্যাপ স্কুলের অনুমোদনহীন ‘শাখা বাণিজ্য’ এবং অবৈধ শিক্ষার্থী সংগ্রহ বাণিজ্য বন্ধের দাবিতে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সিটি করপোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালক, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও ক্ষুব্ধ শিক্ষার্থীরা যৌথভাবে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেন।


মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে টঙ্গীর পাগার ঝিনু মার্কেট সংলগ্ন প্রধান সড়কে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ওই এলাকার প্রায় ১৪টি প্রতিষ্ঠিত বেসরকারি ও মিশন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং শিক্ষক-শিক্ষার্থীরা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।


মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার ও শিক্ষা দপ্তরের প্রচলিত নীতিমালার তোয়াক্কা না করে ফিউচার ম্যাপ স্কুল শিক্ষা অফিস থেকে মাত্র একটি প্রতিষ্ঠানের ছাড়পত্র বা অনুমোদন নিয়ে একাধিক অনিবন্ধিত শাখা খুলে ব্যবসা চালিয়ে যাচ্ছে, যা জাতীয় শিক্ষা ব্যবস্থার শৃঙ্খলার জন্য মারাত্মক হুমকি।


বক্তারা আরও চাঞ্চল্যকর অভিযোগ তুলে বলেন, প্রতিষ্ঠানটি পাগার এলাকার অন্যান্য প্রতিষ্ঠিত স্কুলের শিক্ষক, অভিভাবক এমনকি খোদ শিক্ষার্থীদেরও মোটা অঙ্কের নগদ কমিশনের লোভ দেখিয়ে অবৈধ উপায়ে শিক্ষার্থী ভাগিয়ে নেওয়ার মতো অনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে। একই সঙ্গে অন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সুনাম ক্ষুণ্ন করতে অপপ্রচার ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে, যার ফলে ৪৩ নম্বর ওয়ার্ডের শিক্ষা সামগ্রিক পরিবেশে চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছে। অনতিবিলম্বে ফিউচার ম্যাপ স্কুলের এসব বিতর্কিত ও নোংরা কার্যক্রম বন্ধে জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসসহ ঊর্ধ্বতন শিক্ষা প্রশাসনের জরুরি ও কঠোর হস্তক্ষেপের আকুল দাবি জানান তারা।


উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন পাগার মডেল স্কুলের পরিচালক আবু হানিফ তুহিন, বিবি মরিয়ম স্কুলের প্রধান শিক্ষক শাহরিয়ার শাওন, পাগার সূর্যোদয় ক্যাথলিক জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক সিস্টার মেরী লিলি, এডুকেশন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মো. সোলাইমান শেখ ও প্রধান শিক্ষক সনিয়া আক্তার, সেন্ট মেরী স্কুলের প্রধান শিক্ষক বার্নাড বিশ্বাস, কেয়ার অব লাইফ স্কুলের প্রধান শিক্ষক জাকব রায়, আনন্দপুর বিদ্যানিকেতনের পরিচালক মোসা. সালেহা বেগম, এজি মিশন স্কুলের প্রধান শিক্ষক দৃষ্টি তজু, নিউ ম্যাথডিস চার্ট স্কুলের প্রধান শিক্ষক জন রায়, মাসকট স্কুলের প্রধান শিক্ষক ফাতেমা এবং কুমুদিনী স্কুলের পরিচালক পার্সটার কল্যাণসহ বিভিন্ন স্কুলের শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী।


এ সম্পর্কিত আরো খবর