ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম


  • আপলোড সময় : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬ সময় : ৯:০১ পিএম

     
কুষ্টিয়ার দৌলতপুরে এনসিপি নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের রহস্য উদঘাটনে মাঠে নেমেছে উচ্চপর্যায়ের যৌথ তদন্ত কমিটি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে গঠিত চার সদস্যের এই দলটি শুক্রবার (১৩ নভেম্বর) সকাল থেকেই ঘটনাস্থল পরিদর্শন ও সাক্ষ্যগ্রহণের কাজ শুরু করেছে।

শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিস সমন্বয়ে গঠিত যৌথ তদন্ত টিমটি দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পুড়ে যাওয়া বাড়িতে পৌঁছায়। সেখানে তারা ক্ষতিগ্রস্ত পুরোনো পারিবারিক ভবনটি ঘুরে দেখেন এবং স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বয়ান লিপিবদ্ধ করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত এই চার সদস্যের তদন্ত কমিটিতে কুষ্টিয়া স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলামকে আহ্বায়ক এবং ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল ওয়াদুদকে সদস্যসচিব করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন বিজিবি কুষ্টিয়া সেক্টরের সহকারী পরিচালক (প্রশাসন) মেজর আশরারুল হক ও অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলওয়ার হোসেন। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্ত কমিটির আহ্বায়ক আহমেদ মাহবুব-উল-ইসলাম জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শুক্রবার থেকেই তাদের আনুষ্ঠানিক কর্মদিবস শুরু হয়েছে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন, প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি গ্রহণ এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে সঠিক তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কমিটির সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন জানান, বিভিন্ন সরকারি সংস্থার সহায়তায় ঘটনার চুলচেরা বিশ্লেষণ চলছে। পাশাপাশি এ ঘটনায় দায়েরকৃত মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের দুটি বিশেষ টিম মাঠে অভিযান পরিচালনা করছে।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম নিজে বাদী হয়ে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় নিষিদ্ধ সংগঠন যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৮ শীর্ষ নেতাকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার দিবাগত মধ্যরাতে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভুক্তভোগী সংসদ সদস্য ও তার পরিবারের অভিযোগ, পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে পেট্রোল বোমা হামলা চালিয়ে তাদের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে।


এ সম্পর্কিত আরো খবর