ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা


  • আপলোড সময় : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬ সময় : ৯:০৫ পিএম

আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফিতে দুর্দান্ত প্রত্যাবর্তন করল বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারের হতাশা কাটিয়ে দ্বিতীয় ম্যাচেই জিম্বাবুয়েকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে সোবহানা মোস্তারির দল। শুক্রবার (১৩ নভেম্বর) জিম্বাবুয়ের ছুড়ে দেওয়া ১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৫ বল এবং ৯ উইকেট হাতে রেখেই দাপুটে জয় তুলে নেয় টাইগ্রেসরা।লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের দুই ওপেনার দিলারা আক্তার ও সাথী রানি উড়ন্ত সূচনা এনে দেন।


তাদের ব্যাটিং তাণ্ডবে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতেই এই দুজন মিলে স্কোরবোর্ডে যোগ করেন ১০৪ রান, যা দলের জয়ের পথ একপ্রকার মসৃণ করে দেয়। তবে জয়ের ঠিক দ্বারপ্রান্তে পৌঁছে বিদায় নেন সাথী রানি। সাজঘরে ফেরার আগে ৪৩ বলে ৪৫ রানের একটি কার্যকরী ইনিংস খেলেন এই ওপেনার।সাথীর বিদায়ের পর ক্রিজে আসেন শারমিন আক্তার। তাকে সঙ্গে নিয়ে বাকি কাজটুকু অনায়াসে সেরে ফেলেন দিলারা আক্তার। দারুণ ব্যাটিংয়ে ফিফটি পূরণের পর শেষ পর্যন্ত ৬৮ রানে অপরাজিত থাকেন দিলারা। অন্যদিকে শারমিন আক্তার ৬ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।


এর আগে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক জোসেফিনে এনকোমো। ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে বেশ সতর্ক শুরু করে জিম্বাবুয়ে। প্রথম ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে তারা তোলে ৩১ রান। তবে সপ্তম ওভারে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন লেগ স্পিনার রাবেয়া খান। জিম্বাবুইয়ান ওপেনার বিলাভড বিজাকে ১২ রানে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন তিনি। এরপর ব্যাটিংয়ে নেমে শের্ন মেয়ার্স রানের খাতা খোলার আগেই বিদায় নেন এবং আরেক ওপেনার কেলিস এনদোভলু করেন ২২ রান।শুরুর ধাক্কা সামলে চতুর্থ উইকেটে বড় একটি জুটি গড়ে তোলে জিম্বাবুয়ে, যার ওপর ভর করে দলীয় সংগ্রহ একশ ছাড়িয়ে যায়।


জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৩০ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলেন চিপো-মুগেরি ত্রিপানো। এছাড়া অধিনায়ক জোসেফিনে এনকোমোর ব্যাট থেকে আসে ৩৫ রান। শেষদিকে মাভুঙ্গা ৮, মুতাশা ৩ এবং গুয়ানজো ১১ রান করলে নির্ধারিত ওভারে ১৩১ রানের পুঁজি পায় জিম্বাবুয়ে।বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন রাবেয়া খান, তিনি শিকার করেন সর্বোচ্চ তিনটি উইকেট। এছাড়া দিশা বিশ্বাস দুটি এবং রিতুমনি একটি উইকেট নিয়ে জিম্বাবুয়ের রানের চাকা আটকে রাখেন। বোলারদের নিয়ন্ত্রিত বোলিং ও ব্যাটারদের দাপুটে পারফরম্যান্সে টুর্নামেন্টে প্রথম জয়ের স্বাদ পেল বাংলাদেশ।


এ সম্পর্কিত আরো খবর