ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,  ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: প্রতিমন্ত্রী পাঠ্যবই ছাপাতে ৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড বন্ধের নির্দেশ এনসিটিবির পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন কিশোরগঞ্জ-৪ আসনের এমপি ফজলুর রহমান শেখ হাসিনার ফেরার গুঞ্জনে বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা গাজীপুরে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও ঘুষের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপির প্রতিনিধিদল, নেতৃত্বে নাহিদ ক্ষমতার দুঃস্বপ্নে দেশে নৈরাজ্য করছে আওয়ামী লীগ: রিজভী হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত বাড়ছে উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপির প্রতিনিধিদল, নেতৃত্বে নাহিদ


  • আপলোড সময় : রবিবার ২২ নভেম্বর, ২০২৬ সময় : ৪:৩৩ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের ডাকা জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করবে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির একটি প্রতিনিধিদল। এই বৈঠকে এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির চার সদস্যের প্রতিনিধিদল অংশ নেবে। আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির এই সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেন এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের অন্যতম সদস্য ও দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।


দলীয় সূত্রে জানা গেছে, যুক্তরাজ্য সফরে থাকা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ রোববার (২২ নভেম্বর) বিকেলে দেশে ফিরছেন। তিনি দেশে ফেরার পর প্রতিনিধিদলের বাকি সদস্যদের নাম তাঁর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে।


দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট নাশকতার প্রেক্ষাপটে জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল এনসিপির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর এই ধারাবাহিক সংলাপ শুরু হতে যাচ্ছে। এনসিপির পর জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও এই সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


চলমান রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় ঐক্য গঠনের লক্ষ্যে এই সংলাপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল। বৈঠকে সাম্প্রতিক নাশকতা প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ফ্যাসিবাদবিরোধী দলগুলোর সমন্বয় নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


এ সম্পর্কিত আরো খবর