ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,  ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: প্রতিমন্ত্রী পাঠ্যবই ছাপাতে ৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড বন্ধের নির্দেশ এনসিটিবির পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন কিশোরগঞ্জ-৪ আসনের এমপি ফজলুর রহমান শেখ হাসিনার ফেরার গুঞ্জনে বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা গাজীপুরে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও ঘুষের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপির প্রতিনিধিদল, নেতৃত্বে নাহিদ ক্ষমতার দুঃস্বপ্নে দেশে নৈরাজ্য করছে আওয়ামী লীগ: রিজভী হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত বাড়ছে উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন কিশোরগঞ্জ-৪ আসনের এমপি ফজলুর রহমান


  • আপলোড সময় : রবিবার ২২ নভেম্বর, ২০২৬ সময় : ৮:৫৯ পিএম

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের পদত্যাগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফটোকার্ড ও তথ্যকে সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট বলে জানানো হয়েছে। রোববার (২২ নভেম্বর) সংসদ সদস্যের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক বিশেষ সতর্কীকরণ বার্তায় এই বিভ্রান্তিকর প্রচারণার তীব্র প্রতিবাদ জানানো হয় এবং এ ধরনের মিথ্যা সংবাদ থেকে সবাইকে সাবধান থাকার আহ্বান জানানো হয়েছে।


ফেসবুক পেজে প্রকাশিত ওই সতর্কীকরণ বার্তায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের বিষয়ে একটি বিভ্রান্তিকর ফটোকার্ড উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। প্রচারিত এই ফটোকার্ড ও তথ্যের সঙ্গে বাস্তবতার কোনো ধরনের মিল নেই। এটি সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা মাত্র।


বার্তায় আরও বলা হয়, সংসদ সদস্য ফজলুর রহমান তাঁর সংসদীয় আসনের জনগণের সেবা ও নিয়মিত রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন এবং পদত্যাগের কোনো প্রশ্নই ওঠে না। এ অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া যেকোনো তথ্য বা ফটোকার্ডের সত্যতা যাচাই না করে তা বিশ্বাস কিংবা শেয়ার না করার জন্য সর্বসাধারণের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।


সাম্প্রতিক সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জনপ্রতিনিধিদের নামে ভুয়া ফটোকার্ড তৈরি করে গুজব ছড়ানোর প্রবণতা বেড়ে যাওয়ায় সংশ্লিষ্ট মহল থেকেও তথ্য যাচাইয়ের ওপর গুরুত্বারোপ করা হচ্ছে। অপপ্রচারকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার পাশাপাশি সঠিক তথ্যের জন্য নির্ভরযোগ্য মাধ্যম অনুসরণের আহ্বান জানানো হয়েছে সংসদ সদস্যের পক্ষ থেকে।


এ সম্পর্কিত আরো খবর