ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,  ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এপেক সম্মেলনের ফাঁকে ট্রাম্প-পুতিন বৈঠক, নজরে ইরান সংঘাত গাড়িতে আগুন দেওয়া সন্ত্রাসী বাহিনী, কোনো রাজনৈতিক দল নয়: রিজভী তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী গভীর রাতে উত্তরার বাসা থেকে নুরুল ইসলাম নাহিদ আটক ন্যূনতম মজুরির দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ৫ কারখানায় ছুটি রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই খুঁজতে হবে: জাতিসংঘে বাংলাদেশ পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি, বাড়ছে শীত আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার বহুল প্রতীক্ষিত রায় আজ ২৩ নভেম্বর পর্যন্ত টানা বৃষ্টির আভাস, জেঁকে বসতে পারে শীত মধ্যরাতে উত্তরার বাসা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক

গাড়িতে আগুন দেওয়া সন্ত্রাসী বাহিনী, কোনো রাজনৈতিক দল নয়: রিজভী


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬ সময় : ১২:০২ পিএম

যারা গাড়িতে আগুন দিচ্ছে তারা কোনো রাজনৈতিক দল নয়, বরং সন্ত্রাসী বাহিনী—এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের মানুষ আর ফ্যাসিবাদ চায় না, কিন্তু ফ্যাসিবাদী শক্তি জ্বালাও-পোড়াও করে আবার ফিরতে চাইছে। অতীতের মতো এবারও দেশের মানুষ তাদের প্রতিহত করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। নাশকতা ও অস্থিতিশীলতার বিরুদ্ধে সাধারণ মানুষকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা গাড়িতে আগুন দিয়ে দেশের মানুষকে ঝুঁকিতে ফেলছে, তারা দেশকে আবারও অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত।


আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা ও অনুষ্ঠানে শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অংশ নেন।


বক্তব্যে ১৯৫২-এর ভাষা আন্দোলন ও ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের চেতনার কথা তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ৫২ ও ৭১-এর চেতনা মানুষকে মত প্রকাশের স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিল। তিনি অভিযোগ করেন, অতীতে পাঠ্যপুস্তকে রাজনৈতিক পক্ষপাতের মাধ্যমে প্রকৃত ইতিহাস আড়াল করার চেষ্টা করা হয়েছে। রিজভী বলেন, বাংলাদেশের স্বাধীনতা বারবার হোঁচট খেয়েছে এবং আওয়ামী লীগ পাঠ্যপুস্তককে নিজেদের ইচ্ছেমতো ব্যবহার করেছে।


শিক্ষাঙ্গনের পরিবেশ ও ঐতিহ্য নিয়ে কথা বলতে গিয়ে ঢাকা কলেজের অবদান স্মরণ করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, এই বিদ্যাপীঠ শুধু বরেণ্য রাজনীতিবিদই তৈরি করেনি, বরং অনেক কবি, সাহিত্যিক, লেখক ও সাংবাদিক তৈরি করেছে। এ সময় তিনি এই প্রতিষ্ঠানের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান এবং দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সহঅবস্থান নিশ্চিত করার ওপর বিশেষ তাগিদ দেন।


অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আহ্বায়ক আব্দুস সালাম বক্তব্য দেন। তিনি বলেন, দেশের গণতন্ত্রের যাত্রা বাধাগ্রস্ত করতে পাশ্ববর্তী দেশ থেকে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। গণতান্ত্রিক ধারা ও জননিরাপত্তা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।


এ সম্পর্কিত আরো খবর