ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,  ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাড়িতে আগুন দেওয়া সন্ত্রাসী বাহিনী, কোনো রাজনৈতিক দল নয়: রিজভী তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী গভীর রাতে উত্তরার বাসা থেকে নুরুল ইসলাম নাহিদ আটক ন্যূনতম মজুরির দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ৫ কারখানায় ছুটি রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই খুঁজতে হবে: জাতিসংঘে বাংলাদেশ পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি, বাড়ছে শীত আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার বহুল প্রতীক্ষিত রায় আজ ২৩ নভেম্বর পর্যন্ত টানা বৃষ্টির আভাস, জেঁকে বসতে পারে শীত মধ্যরাতে উত্তরার বাসা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক নাশকতার শঙ্কায় দেশের সব বিমানবন্দরে কড়া নিরাপত্তা জারি

পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি, বাড়ছে শীত


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬ সময় : ১১:৪৮ এএম

উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে শুরু করেছে শীতের আমেজ। কয়েক দিনের ব্যবধানে তাপমাত্রা উল্লেখযোগ্য হারে কমে আজ বৃহস্পতিবার সকালে নেমে এসেছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমে জেলার এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা। হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় সকাল-সন্ধ্যা ও রাতে শীতের তীব্রতা স্পষ্ট হয়ে উঠেছে সীমান্তবর্তী এই জনপদে।


আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৮ শতাংশ। এর আগের দিন বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ মাত্র এক দিনের ব্যবধানে জেলার তাপমাত্রা কমেছে ৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।


তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত কয়েক দিন ধরেই তাপমাত্রায় ওঠানামা ও ক্রমেই কমার প্রবণতা লক্ষ্য করা গেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সোমবার ১৮ দশমিক ৫ ডিগ্রি, রোববার ১৬ দশমিক ৪ ডিগ্রি, শনিবার ১৫ দশমিক ৮ ডিগ্রি এবং শুক্রবার ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এ ছাড়া বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।


স্থানীয় বাসিন্দারা জানান, দিনের বেলায় রোদের তাপ থাকায় কিছুটা গরম অনুভূত হলেও সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই আবহাওয়ার চিত্র বদলে যাচ্ছে। রাত বাড়ার সাথে সাথে ঠান্ডা বাড়তে থাকায় রাতে লেপ-কম্বল গায়ে জড়াতে হচ্ছে। ভোরের দিকে বাইরে বের হলে শীতের অনুভূতি আরও তীব্রভাবে টের পাচ্ছেন তারা।


গলেহাহাট এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, দিনের বেলায় রোদ উঠলে গরম লাগে, এমনকি ঘরে ফ্যান চালাতে হয়। কিন্তু সন্ধ্যার পর থেকেই ঠান্ডা বাড়তে থাকে এবং রাতে লেপ-কম্বল ছাড়া থাকা কঠিন হয়ে পড়ছে।


আরেক স্থানীয় বাসিন্দা শাহীন জানান, কয়েক দিন আগেও রাতে এত ঠান্ডা অনুভূত হতো না, কিন্তু এখন ভোরে বাইরে বের হলে বেশ শীত লাগে। আবহাওয়ার এমন পরিবর্তনে শিশু ও বয়স্কদের নিয়ে একটু বেশি সতর্ক থাকতে হচ্ছে বলেও জানান তিনি।


এদিকে, তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আগামী দিনগুলোতে তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে। পাশাপাশি আগামী ডিসেম্বর মাসে পঞ্চগড় জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছেন তিনি।


এ সম্পর্কিত আরো খবর