ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,  ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: প্রতিমন্ত্রী পাঠ্যবই ছাপাতে ৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড বন্ধের নির্দেশ এনসিটিবির পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন কিশোরগঞ্জ-৪ আসনের এমপি ফজলুর রহমান শেখ হাসিনার ফেরার গুঞ্জনে বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা গাজীপুরে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও ঘুষের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপির প্রতিনিধিদল, নেতৃত্বে নাহিদ ক্ষমতার দুঃস্বপ্নে দেশে নৈরাজ্য করছে আওয়ামী লীগ: রিজভী হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত বাড়ছে উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী

১১ দলীয় ঐক্যের সাত দফা দাবিতে আজ মাঠে নামছে জামায়াত


  • আপলোড সময় : শনিবার ২১ নভেম্বর, ২০২৬ সময় : ১০:৩৭ এএম

রাজধানী ঢাকায় আজ বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাত দফা দাবি বাস্তবায়ন, চলমান সহিংসতা ও অগ্নিসংযোগের প্রতিবাদ এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে এই কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি। ঢাকা মহানগরী জামায়াতের উদ্যোগে আয়োজিত এই সমাবেশ ও মিছিলকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রস্তুতি ও তৎপরতা দেখা যাচ্ছে।


দলীয় সূত্র অনুযায়ী, শনিবার (২১ নভেম্বর) বেলা ১টা ৩০ মিনিটে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ঢাকা মহানগরী জামায়াতের উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ শেষে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করার কথা রয়েছে, যা রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে। কর্মসূচি সফল করতে ইতিমধ্যে মহানগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।


কর্মসূচির কারণ ও প্রেক্ষাপট তুলে ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের জানান, ১১ দলীয় ঐক্যের উত্থাপিত সাত দফা দাবি বাস্তবায়ন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি নেওয়া হয়েছে।


তিনি আরও জানান, আজকের এই কর্মসূচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এবং ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের শীর্ষ ও দায়িত্বশীল নেতারা উপস্থিত থাকবেন এবং সমাবেশে বক্তব্য দেবেন। দেশের বর্তমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দলটির পরবর্তী অবস্থান ও করণীয় সম্পর্কে নেতারা গুরুত্বপূর্ণ বার্তা দেবেন বলে আশা করা হচ্ছে।


এদিকে রাজধানীর প্রাণকেন্দ্র বায়তুল মোকাররম এলাকায় দুপুরের এই রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে জনসাধারণের চলাচল ও যানবাহন ব্যবস্থাপনায় বাড়তি সতর্কতা থাকার বিষয়টিও আলোচনায় রয়েছে। শান্তিপূর্ণভাবে সমাবেশ ও মিছিল সম্পন্ন করার কথা জানিয়েছে দলীয় নেতৃবৃন্দ।


এ সম্পর্কিত আরো খবর