টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের
টঙ্গতে কাভার্ড ভ্যানের ধাক্কায় অজ্ঞাত (৫৫) এক নারী
মৃত্যু হয়েছে। রবিবার
রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর এরশাদ নগর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা ঘাতক কাভার্ড ভ্যানটি
আটক করে পুলিশে দিয়েছেন
।
পুলিশ
জানায়, গতকাল রবিবার রাত সাড়ে ১১টায়
ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর এরশাদ নগর এলাকায় একটি
কাভার্ড ভ্যানের ধাক্কায় অজ্ঞাত ওই নারী (৫৫)
গুরুতর আহত হন। এ
সময় স্থানীয়রা গাড়িটি আটক করলেও চালক
ও হেলপার পালিয়ে যায়। এরপর স্থানীয়রা
আহতকে উদ্ধার করে টঙ্গী সরকারি
হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক
মৃত ঘোষণা করেন।
এ
বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ
ফরিদুল ইসলাম বলেন, কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে
এবং আইনি ব্যবস্থা
প্রক্রিয়াধীন।
আকাশজমিন/আরআর