ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

ভিক্ষুকের কান ছিঁড়ে ফেলার অভিযোগে যুবক আটক


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৫ মে, ২০২৫ সময় : ১:১১ পিএম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে ভিক্ষা চাওয়ায় আব্দুর ছাত্তার (৬০) নামে এক ভিক্ষুকের কানে আঘাত করে ‘কান ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে সোহেল রানা নামে এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিযনের মোনারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত ভিক্ষুক উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরে সংবাদ পেয়ে অভিযুক্ত সোহেল মিয়াকে (২৭) আটক করেছে পুলিশ। আটক সোহেল মোনারপাড়া গ্রামের হবিবুর রহমানের ছেলে বলে জানা গেছে।

 

পুলিশ ও স্থানীয়দের সুত্রে জানা যায়, ভিক্ষুক আব্দুর ছাত্তার উপজেলার পিংনা ইউনিয়নের বারইপটল গ্রামের মৃত রেজাউল করিমের ছেলে। সে মঙ্গলবার সকালে ভিক্ষা করতে করতে মোনারপাড়া গ্রামের হবিবুর রহমান এর বাড়িতে আসেন। এসময় ভিক্ষুক সোহেল এর কাছে ভিক্ষা চাইলে সোহেল উত্তেজিত হয়ে ভিক্ষুকের বাম কানের উপড় লাঠি দিয়ে আঘাত করে। আঘাতে তার বাম কানের এক অংশ ছিঁড়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ভিক্ষুককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান চিকিৎসক।

এ ঘটনায় অভিযুক্ত সোহেল রানা বলেন, ‘সে ভিক্ষা নিতে এসে দুই বাড়ীর মাঝখানের গলির মধ্যে পড়ে যায়। এসময়ই তিনি কানে আঘাত পেয়েছে তাকে আমি মারিনি।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. চাঁদ মিয়া বলেন, এ ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ সোহেলকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর