ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

ফিলিস্তিনে বর্বরোচিত হামলার প্রতিবাদ

মিরসরাইয়ের নিজামপুর কলেজ ছাত্রদলের মানববন্ধন


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ১:৫৮ এএম

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে চট্টগ্রামের মিরসরাইয়ের নিজামপুর সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার ( এপ্রিল) দুপুরে উপজেলার নিজামপুর সরকারি কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে নেতাকর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।

 

মানববন্ধনে ছাত্রদলনেতা কর্মীরা ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার তদন্ত সাপেক্ষে বিচারের দাবি তুলেন। মানববন্ধন পারবর্তী সময়ে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে মিছিল করে তাদের পণ্য বয়কটেরও ডাক দেওয়া হয়। মিছিলটিম কলেজ গেইট থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে আবার কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন, নিজামপুর কলেজ ছাত্রদলের আহবায়ক নাজিম সিদ্দিক, মিরসরাই উপজেলা ছাত্রদল নেতা নাঈম সরকার, নিজামপুর কলেজ ছাত্রনেতা হিমেল চৌধুরী, মো. ফারাস , সৌরাভ, মাইনউদ্দিনসহ কলেজ ছাত্রদলে নেতৃবৃন্দরা।

 

বক্তারা বলেন, ‘ইসরায়েল যে ভাবে ফিলিস্তিনের উপর ঝাঁপিয়ে পড়ে  নৃশংস হত্যাজজ্ঞ চালাচ্ছে যা চরম মাবাধিকার

লঙ্ঘন। জাতিসংঘের কাছে দখলদার ইসরায়েলে বিচারের দাবি জানাচ্ছি। পাশাপাশি মুসলিম দেশ গুলোকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ারও আহবান জানান ছাত্রদল নেতাকর্মীরা।

আকাশজমিন/আরআর

 

 

 

 

 

 


এ সম্পর্কিত আরো খবর