ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

সাবেক এমপি আজিজকে মারধর ক‌রে থানায় সোপর্দ


  • আপলোড সময় : বুধবার ০৭ মে, ২০২৫ সময় : ৩:৫১ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ


জামিনে কারামুক্ত হওয়ার পর সিরাজগঞ্জ- (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক এমপি আবদুল আজিজকে মারধর করে থানায় সোপর্দ রে ছাত্র-জনতা। মঙ্গলবার ( এপ্রিল) রাত ৮টার দিকে ঘটনাটি ঘটে, সিরাজগঞ্জ কারাগারে গেটের সামনে। তিনি হত্যাচেষ্টা বিস্ফোরক মামলায় জামিনে কারামুক্ত হয়েছেন।

ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ২৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক আবদুল আজিজের শার্টের কলার টেনে ধরে জোরপূর্বক গাড়িতে তোলার চেষ্টা করছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সাবেক এমপি আবদুল আজিজ ছাড়া পেয়েছেন, এমন খবর পাওয়ার সাথে সাথে ছাত্র-জনতা সিরাজগঞ্জ জেলা কারাগারে সামনে জড়ো হতে থাকে। এরপর আবদুল আজিজ যখনই জেলা কারাগার থেকে মুক্তি পেয়ে বের হন, ঠিক তখনই সবাই তাকে ঘিরে ফেলেন। তাকে ধরে টানাহেঁচড়া মারধর করেন।

সিরাজগঞ্জ কারা তত্ত্বাবধায়ক মো: কামরুজ্জামান জানান, 'উচ্চ আদালতের নির্দেশে তার জামিন হয়েছে। স্থানীয় প্রশাসন গোয়েন্দা সংস্থার সঙ্গে আলাপ-আলোচনা করে রাত পৌনে ৮টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দেওয়ার পর বিক্ষুব্ধ ছাত্র-জনতা তাকে ধরে নিয়ে যায় বলে শুনেছি।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ন কবির বলেন, ‘রাত ৯টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা তাকে ধরে নিয়ে থানায় সোপর্দ করেছে। তিনি কখন ছাড়া পেয়েছেন, কে বা কারা তাকে ধরে নিয়ে যায়বিষয়টি এখনও জানি না।

তাকে কোনো মামলায় আটক করা হবে কিনা, এমন প্রশ্নের জবাবে (ওসি) বলেন, ‘এখনও সিদ্ধান্ত হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ-আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।

 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর