ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

কালবৈশাখী ঝড়ে ভালুকায় বিদ্যুৎ বিপর্যয়

৮টি খুঁটি ভেঙে যান চলাচল অচল


  • আপলোড সময় : বুধবার ৩০ এপ্রিল, ২০২৫ সময় : ৫:৫৪ এএম

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ভালুকা-মল্লিকবাড়ী সড়ক এলাকায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-এর ৮টি বিদ্যুৎ খুঁটি ভেঙে পড়ে। এতে পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং সড়কে যান চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়।

ঝড়ে ক্ষতিগ্রস্ত খুঁটিগুলোর মধ্যে বেশ কয়েকটি ভালুকা-মল্লিকবাড়ী সড়কের ওপর এবং পাশের একটি মাছের ফিশারিতে পড়ে যায়। এতে সড়কটি অস্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হয়। স্থানীয়রা জানান, ভাঙা খুঁটিগুলো টাঙ্গাইলের সখিপুর পর্যন্ত নির্মাণাধীন ৩৩ কেভি সঞ্চালন লাইনের অংশ ছিল, যা সম্প্রতি স্থাপন করা হয়েছিল। তবে লাইন চালু হওয়ার আগেই ঝড়ে তা ধ্বংস হয়।

এছাড়া, মল্লিকবাড়ী এলাকায় বিদ্যুৎ সরবরাহকারী পুরাতন কয়েকটি খুঁটিও উপড়ে পড়ে, ফলে আশেপাশের গ্রামগুলোতে রাতভর বিদ্যুৎহীন অবস্থায় থাকতে হয় বাসিন্দাদের।

ভালুকা বিদ্যুৎ অফিসের এক কর্মকর্তা জানান, ক্ষতিগ্রস্ত খুঁটিগুলোর মেরামত কাজ দ্রুত শুরু করা হয়েছে এবং যত তাড়াতাড়ি সম্ভব বিদ্যুৎ সরবরাহ পুনর্বহাল করার চেষ্টা চলছে। তিনি বলেন, "ঝড়ের তীব্রতায় নতুন ও পুরাতন উভয় ধরনের খুঁটিই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা পুরো এলাকায় জরুরি ভিত্তিতে কাজ করছি।"

 

অন্ধকারে পড়ে থাকা স্থানীয় বাসিন্দারা অসুবিধার কথা জানিয়ে দ্রুত বিদ্যুৎ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। অনেকেই অভিযোগ করেন, নতুন খুঁটিগুলো যথেষ্ট মজবুতভাবে স্থাপন করা হয়নি, যা সামান্য ঝড়েই ভেঙে পড়েছে। পিডিবি সূত্রে জানা গেছে, ঝড়-তাণ্ডবের কারণে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে বিশেষ টিম কাজ করছে। নতুন লাইনের নির্মাণকাজও পুনর্বহাল করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর