সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় অসাধু আম ব্যাবসায়িদের দৌরাত্ম বৃদ্ধি পেয়েছে। আম পরিপক্ক হওয়ার আগে কাঁচা আম ফরমালিন দিয়ে পাকিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবারহ করা হচ্ছে। প্রশাসনের নজর এড়িয়ে রাতের আধারে তারা এ কাজ করছে।
এমনি এক অভিযোগ সাতক্ষীরার কালিগঞ্জ থেকে ঢাকায় পাঠানোর পস্তুতিকালে ২৮ ক্যারেট অপরিপক্ক গোবিন্দভোগ আম জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় আম ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার রাতে উপজেলার মৌতলা বাজার সংলগ্ন এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ^াস এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ^াস জানান, নির্দ্ধারিত সময়ের পূর্বে অপরিপক্ক আম বিক্রির উদ্দেশ্যে ট্রাকযোগে ঢাকায় নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে মৌতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী অসাধু ব্যবসায়ী উপজেলার বাজারগ্রাম এলাকার নুরুল ইসলামকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ট্রাক ও অপরিপক্ক আম জব্দ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনাকালে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসীম উদ্দীন উপস্থিত ছিলেন।
আকাশজমিন/আরআর