ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে মুখে মাটি ঢুকিয়ে হত্যা


  • আপলোড সময় : সোমবার ১২ মে, ২০২৫ সময় : ৮:০৪ এএম

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট জেলা কালীগঞ্জ উপজেলার ভোটমারি ইউনিয়নের চর শৌলমারিতে ষষ্ঠ শ্রেণি ছাত্রী  জান্নাতি (১৩) নামের এক ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে। শৈলমারী এলাকার ফজু মিয়ার মেয়ে।

এলাকাবাসী, পরিবার জানায়  বুধবার (১৬ এপ্রিল) ৪ জনের একটি সংঘবদ্ধ দুর্বৃত্ত দল তাকে রান্না ঘর থেকে তুলে নিয়ে হত্যার পর বাড়ির পাশের ভুট্টা ক্ষেতে ফেলে রাখে। এ সময় তার দুই হাত,  ভাঙা ছিল। মুখে মাটি ঢুকিয়ে শ্বাসরোধ করা হয়েছে।

এলাকাবাসীর ধারণা, হত্যার আগে ধর্ষণ বা ধর্ষণচেষ্টা করা হতে পারে। বাবা ফজু মিয়া ও মা জানান, সন্ধ্যার সময় চুলায় রান্না চড়িয়ে জান্নাতিকে রান্না ঘরে রেখে একই গ্রামের নানার বাড়িতে গিয়েছিলেন জান্নাতির মা সেখান থেকে আসার পর রান্নাঘরে মেয়েকে দেখতে না পেয়ে আশপাশে খোঁজ করেন। এমন সময় বাড়ি থেকে  একটু দূরে থাকা ভুট্টাক্ষেতে  গিয়ে মেয়ের লাশ দেখতে পান।

খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওই গ্রামের সন্দেহজনক একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

কালীগঞ্জ থানার (ওসি) সেলিম মালিক বলেন, লাশ থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। থানা একটি হত্যা মামলা দায়ের করছেন জান্নাতের বাবা ফজু মিয়া  ঘটনায় কালিগঞ্জ থানা পুলিশ সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।


এ সম্পর্কিত আরো খবর