ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

ছাত্রীর হত্যার ঘটনায় আসামির বাড়িতে অগ্নিসংযোগ


  • আপলোড সময় : শুক্রবার ০২ মে, ২০২৫ সময় : ২:১৯ পিএম

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারি ইউনিয়নের চরশৌলমারিতে ষষ্ঠ শ্রেণি পড়ুয়া জান্নাতি (১২হত্যা মামলার আসামী বেলাল হোসেনের বাড়িতে ভাংচুর অগ্নিসংযোগ  চালিয়েছে স্থানীয়রা। বৃহস্পতিবার ১০ টার দিকে ভাংচুর চালিয়েছে স্থানীয়রা। ছাড়াও অভিযুক্ত বেলাল হোসেনের শাস্তির দাবিতে জেলার কয়েক স্থানে মানববন্ধন বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে ভোটমারী এসসি উচ্চ বিদ্যালয়ের সামনে কালীগঞ্জ থানার সামনে মানববন্ধন করে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিক্ষোভ শেষে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে অভিযুক্ত বেলালসহ অন্যান্য আসামীদের গ্রেফতার করার দাবী জানান তারা।

উল্লেখ্য,বুধবার সন্ধ্যায় রান্না বসিয়ে  তা দেখতে বলে কিছুটা দূরে থাকা বাবার বাড়িতে যান তার মা। এসময় বাড়িতে অন্য কেউ ছিল না। কিছুক্ষন পর ফিরে এসে বাড়িতে মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি পরে বাড়ির পাশের ভুট্টা ক্ষেতে মেয়ের লাশ দেখতে পান।প্রত্যক্ষদর্শীরা জানান, মেয়েটির দুই হাত পিঠমোড়া করে বাধাঁ ছিল। তার একটি হাত একটি পা মুচড়ে ভেঙে দেওয়া হয়েছে। মুখে গুঁজে দেয়া হয়েছে বালু। কানেও আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার আগে সে ধর্ষণের শিকার হয়েছিল কিনা তা তাৎক্ষনিকভাবে কেউ জানাতে পারেনি। ময়নাতদন্তের জন্য গভীর রাতে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

লালমনিরহাট কালীগঞ্জের টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থী সাহারা বলেন,ভোটমারী এস এস সি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতি কে যেভাবে হত্যা করা হয়েছে ঠিক তেমনি ভাবে ঘাতক কে সর্বোচ্চ শাস্তি দাবি জানাচ্ছি ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ফরহাদ হোসেন বলেন, ঘটনা শোনার পর ঘটনাস্থলে গ্রাম্য পুলিশ ইউপি সদস্যকে তৎক্ষণিক রাতের বেলা পাাঠিয়েছি, ব্যাপারে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক বলেন, হত্যার কারণ উদঘাটন দোষীদের চিহ্নিত করতে রাত থেকেই পুলিশ অনুসন্ধান চালাচ্ছে। বৃহস্পতিবার সকালে নিহতের বাবা ফজলুল হক বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনায় বেলাল হোসেন নামে একজনকে গ্রেফতার করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। সঠিক তথ্যের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর