ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

নিখোঁজের এক দিন পর পুকুর থেকে লাশ উদ্ধার


  • আপলোড সময় : সোমবার ০৫ মে, ২০২৫ সময় : ২:৪৭ এএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিখোঁজের এক দিন পর আল মামুন (৪৭) নামের সেই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মজিদ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের পংখারুয়া গ্রামের বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মামুন ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে।

উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মজিদ জানান, বুধবার ভোরে আল মামুন ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হন। পরবর্তীতে তিনি আর বাড়ি ফেরেননি। তার স্ত্রী রাবেয়া খাতুন ওই দিন দুপুরে স্বামী নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেন। পরদিন বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের পুকুরে আল মামুনের মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর