সিরাজগঞ্জ প্রতিনিধি / : 158
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের
উল্লাপাড়া উপজেলা সদরের শ্যামলীপাড়া এলাকায় নির্মানাধীন ৭ তলা ভবন থেকে পড়ে ২ শ্রমিকের
মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, উল্লাপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)
নিয়ামুল হক।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় এ দুর্ঘটনাটি ঘটে, উল্লাপাড়া উপজেলা সদরের শ্যামলীপাড়া এলাকায় নির্মানাধীন ৭ তলা প্লাজা ভবনে। নিহত শ্রমিকের হলেন— উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাতি ইউনিয়নের ফলিয়া গ্রামের রমজান আলীর ছেলে মাসুদ রানা (৪০) ও পৌর এলাকার এনায়েতপুর গুচ্ছ গ্রামের বাসিন্দা খাদেম আলী (৪৫)।
উল্লাপাড়া
মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নিয়ামুল হক বলেন, ‘সাততলা ভবনে নির্মাণকাজ করার
সময় দুই শ্রমিক রশি ছিঁড়ে মাটিতে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মাসুদ রানার মৃত্যু হয়। আহত
অপর শ্রমিক খাদেম আলীকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যালে ভর্তি করেন
স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৮ এপ্রিল) ভোরে তার মৃত্যু হয়।
তিনি
আরও বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতদের মরদেহ স্বজনরা বাড়িতে
নিয়ে গেছেন। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।
আকাশজমিন/আরআর