ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

মাদ্রাসায় যেতে অতিরিক্ত চাপ অতঃপর...


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ১:৫৫ এএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিঃ

মাদ্রাসায় যেতে অতিরিক্ত চাপ দেয়ায় গলায় ফাঁস নিয়ে সিয়াম মন্ডল (১১) নামের এক ছাত্র আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ১৮ এপ্রিল শুক্রবার সন্ধ্যার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভকলা ইউনিয়নের চরবরাট এলাকার নিজ বাড়িতে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে। নিহত সিয়াম মন্ডল স্হানীয় জয়নাল মন্ডলের ছেলে এবং পাশ্ববর্তী রাজবাড়ী সদর উপজেলার এলাইল ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী।

পুলিশ ও স্হানীয় সূত্রে জানা গেছে, হাফেজ বানানোর আশা নিয়ে অভিভাবকরা সিয়ামকে তিন বছর আগে মাদ্রাসায় ভর্তি করে দেয়। ইতিমধ্যে সে ১০ পারা কোরআন হেফজ সম্পন্ন করে। কিন্তু পড়াশোনায় সে খুবই অমনোযোগী ছিল। সেখানে থাকতে তার ভালো লাগত না। মাঝেমধ্যেই সে পালিয়ে বাড়ি চলে আসতো। এতে করে বাবা-মা তার উপর ক্ষিপ্ত হয়ে বকাঝকা করার পাশাপাশি মারধর করত।

সূত্র জানায়, ১৭ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে সে ছুটিতে বাড়ি আসে। ১৮ এপ্রিল শুক্রবার বিকেলে বাবা-মা তাকে মাদ্রাসায় ফেরত যেতে বলে। কিন্তু সে মাদ্রাসায় ফেরত যেতে অনীহা প্রকাশ করে। ফলে সিয়ামের মা-বাবা অনেক রাগারাগি করে। এতে করে মনোক্ষুন্ন হয়ে অভিমানী সিয়াম সন্ধ্যার পর তাদের গোয়ালঘরে আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।

সংবাদ পেয়ে গোয়ালন্দ ঘাট থানার এস আই মোঃ জুয়েল ঘটনাস্হলে গিয়ে লাশ হেফাজতে নিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, নিহত মাদ্রাসা ছাত্র সিয়ামের বাবার আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার পারিবারিক ভাবে স্হানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

তিনি আরও বলেন, শিশুদের ইচ্ছার বিরুদ্ধে তাদের উপর অভিভাবকদের ইচ্ছে চাপিয়ে দেয়া খুবই খারাপ কাজ। এটা কখনোই ভাল ফলাফল বয়ে আনে না। উন্নত দেশগুলোতে বাচ্চাদের উপর কখনোই অভিভাবকরা এমনটা করে না বলে তিনি মন্তব্য করেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর