ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

কটিয়াদীতে বিএনপির প্রতিবাদে বাণিজ্য মেলা বন্ধ


  • আপলোড সময় : সোমবার ১২ মে, ২০২৫ সময় : ৪:০৯ এএম

কটিয়াদী কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে বিএনপির  প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৯ এপ্রিল)কটিয়াদী পৌর বিএনপির কার্যালয়ে দুপুরে  পৌর বিএনপির সভাপতি ও সাবেক প্যানেল মেয়র আশরাফুল হক দাদনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজলের সঞ্চালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা বিএনপির সহ সভাপতি মিজানুর রহমান স্বপন,শেখ জসিম উদ্দিন মেনু,শফিকুর রহমান বাদল ও মোঃ শহিদুল্লাহ,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জাইদুল,যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক চান মিয়া,পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ মোশারফ হোসেন মাসুদ,সাংগঠনিক সম্পাদক ফারুক পাটোয়ারী ও জাহাঙ্গীর আলম রতন,উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ শরীফ মিয়া,পৌর যুব দলের সদস্য সচিব প্রিন্স আব্দুল আজিজ, কৃষক দলের সদস্য সচিব কামরুল ইসলাম বাবলু, ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফারদিন খাঁন রাব্বি,ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

এ সময় বক্তারা পরীক্ষা চলাকালীন কটিয়াদী সরকারি কলেজ মাঠে আয়োজিত বাণিজ্য মেলা অবিলম্বে বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাইদুল  ইসলামের  নিকট এ  ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে  মেলা বন্ধের বিষয়ে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেন  । তৎক্ষণাৎ  কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈদুল ইসলাম সরেজমিনে কলেজ মাঠে গিয়ে বাণিজ্য মেলা বন্ধের আদেশ দেন। এ সময় তিনি মেলা পরিচালনা কমিটির উদ্দেশ্যে বলেন, শুধু কিশোরগঞ্জ জেলা প্রশাসক অনুমতি দিলেই মেলা চালানো সম্ভব।অনুমতি ছাড়া মেলা চালানো সম্ভব না।

এলাকাবাসীর অভিযোগ, কটিয়াদী সরকারি কলেজ মাঠে  বাণিজ্যমেলার নামে সার্কাস, হাউজী জুয়া ও লটারির আয়োজন করা হয়। এসএসসি পরীক্ষা চলাকালে উপজেলা  প্রশাসন ও কটিয়াদী বাজার বণিক সমিতির এমন কাণ্ডজ্ঞানহীন উদ্যোগে উদ্বিগ্ন অভিভাবক মহল ও পরীক্ষার্থীরা। অভিভাবক সোহেল মিয়া  বলেন, ‘আমার ছেলে  এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। আমার বাসার পাশেই বাণিজ্য মেলা, ফলে ছেলের পড়ালেখায় বিঘ্নতা ঘটছে।

আকাশজমিন/আরআর 



এ সম্পর্কিত আরো খবর