ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

সদ্য মা হওয়া পাগলীর পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা


  • আপলোড সময় : সোমবার ০৫ মে, ২০২৫ সময় : ৮:২৭ পিএম

কোটালীপাড়া (গোপালগঞ্জ)

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সদ্য মা হওয়া পাগলী মাহমুদা খানমের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈনুল হক। আজ সোমবার (২১ এপ্রিল) সকালে মাহমুদা খানমের সিতাইকুন্ড গ্রামের বাড়িতে নবজাতক সন্তানকে দেখতে যান ইউএনও।

ইউএনও মাহমুদা খানম ও তার নবজাতক সন্তানকে খাদ্যসামগ্রী, ওষুধ, প্রসাধনী, বিভিন্ন ফল, শিশুখাদ্য ও পোশাক উপহার দেন। এ সময় উপজেলা প্রকৌশলী শফিউল আজম, সমাজসেবা অফিসার রাকিবুল হাসান শুভ, মহিলাবিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাকচী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনছার আলী উপস্থিত ছিলেন।

 

ইউএনও মো. মঈনুল হক বলেন, গণমাধ্যমকর্মীদের মাধ্যমে জানতে পারি কোটালীপাড়া উপজেলার সিতাইকুন্ড গ্রামের মানসিক ভারসাম্যহীন এক নারী মা হয়েছেন। পরে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে ওই নারী ও তার সন্তানকে দেখতে আসি। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই নারীকে তিন মাসের খাদ্য, নবজাতক শিশুর জন্য শিশুখাদ্য, পোশাক, প্রসাধনী ও ওষুধ দিয়েছি। ওই নারীর বসতঘরটি জরাজীর্ণ থাকায় খুব শিগগিরই একটি নতুন ঘর ও স্বামী পরিত্যক্ত ভাতা করে দেওয়া হবে।

 

আকাশজমিন  আরআর


এ সম্পর্কিত আরো খবর