এসএম.কামরুজ্জামান,ঈশ্বরদী ॥
চিনের হোয়াংহো নদীর দুঃখের সাথে তুলনাকারী ঈশ্বরদীর
মানুষের দুঃখ বলে খ্যাত রেলগেট বিমানবন্দর রোডের
টানেল সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে এই টানেল সংস্কার কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন,পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টু,রেলওয়ে পাকশী বিভাগীয় প্রকৌশলী/দুই বীরবল মন্ডল,ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না,প্রকৌশলী ভবেস চন্দ্র,প্রকৌশলী আতিকুর রহমান,ঠিকাদার রফিকুল ইসলাম লিটন,আক্তার মল্লিক,তরিকুল ইসলাম ও দুলাল সরদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
রেলওয়ে
পাকশী বিভাগীয় প্রকৌশলী/দুই বীরবল মন্ডল সাংবাদিকদের জানান,ঈশ্বরদী রেলগেট দিয়ে প্রতিদিন
অসংখ্য ট্রেন চলাচল করে। প্রতিটি ট্রেনকে পাস করতে প্রায় বিশ মিনিট করে সময় গেটের উভয়
পাশে অসংখ্য মানুষ,এ্যাম্বুলেন্সসহ ছোট-বড় যানবাহনকে আটকে থেকে ভোগান্তীর শিকার হতে
হয়।মানুষের ভোগান্তি দুরীকরণে মূলত: এই সংস্কারের মাধ্যমে আন্ডারপাস নির্মাণ করা হবে।
আকাশজমিন আরআর