ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

মিথ্যা মামলা করায় বাদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ান


  • আপলোড সময় : শুক্রবার ০৯ মে, ২০২৫ সময় : ৫:৪৩ পিএম

নাটোর প্রতিনিধি

মিথ্যা তথ্যে মামলা করার দায়ে মিঠুন সরকার (২৮) নামের এক বাদীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নাটোরের নলডাঙ্গা আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুমন আলী। সোমবার (২১ এপ্রিল) বিকেলে নলডাঙ্গা আমলি আদালত মামলাটি আমলে নিয়ে বাদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী গাজিউর রহমান মিথ্যা মামলা করার অভিযোগে বাদীর বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, বাদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হয়েছে।

মিঠুন সরকার নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল জামতলি গ্রামের আহম্মদ সরকারের ছেলে। তিনি গত বছর ৫ সেপ্টেম্বর নলডাঙ্গা আমলি আদালতে হাজির হয়ে একই এলাকার নাজিম উদ্দিনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। নলডাঙ্গা থানাকে মামলাটি তদন্ত করার দায়িত্ব দেন আদালত। তদন্তকারী কর্মকর্তা তদন্তে বাদীর মামলাটি মিথ্যা বলে প্রমাণিত হয়।

নলডাঙ্গা আমলি আদালত সূত্রে জানা যায়, মিঠুন সরকারের দায়ের করা মামলায় (১৮২সি/২৪) আসামিদের বিরুদ্ধে বাদীকে আটকে রেখে চাঁদা আদায় ও ডাকাতির অভিযোগ করা হয়। আদালতের নির্দেশে নলডাঙ্গা থানার উপপরিদর্শক আরিফুল ইসলাম মামলাটি তদন্ত করেন। তদন্তে মামলাটি মিথ্যা প্রমাণিত হয়। রোববার মামলাটির ধার্য তারিখ থাকলে বাদী আদালতে হাজির হননি। এ কারণে আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুমন আলী বাদী হয়ে ফৌজদারি কার্যবিধির ২১১ ধারায় বাদী মিঠুন সরকারের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে মামলা করেন এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দেন। মামলায় আদালতের বেঞ্চ সহকারী গাজিউর রহমান ও তদন্তকারী কর্মকর্তা আরিফুল ইসলামকে সাক্ষী করা হয়েছে। একইসঙ্গে মিঠুন সরকারের মামলাটি খারিজ করে দেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর