ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

সাংবাদিক টিপুকে শাস্তি দেওয়ার প্রতিবাদ


  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ১:৫৯ এএম

সাতক্ষীরা প্রতিনিধি:

 তালা উপজেলা ভবন তৈরীর কাজের অনিয়মের তথ্য চাওয়ায় কালেরকণ্ঠের সাংবাদিক রোকনুজ্জামান টিপুকে ১০ দিনের কারাদন্ডের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধনে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জীর সভাপতিত্বে ও ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিক আবুল কাশেমের পরিচালনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ, মমতাজ আহমেদ বাপী, আরটিভির রাম কৃষ্ণ চক্রবর্তী, মানবাধিকারকর্মী মাধব চন্দ্র দত্ত, দেশ টিভির শরীফুল্লাহ কায়সার সুমন, বাংলা ভিশনের আসাদুজ্জামান, দীপ্ত টিভির রঘুনাথ খাঁ, এখন টিভির আহসানুর রহমান রাজিব, ডিবিসির এম বেলাল হোসাইন,মানিবজমিনের এসএম বিপ্লব হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিকদের কাজ তথ্য নেওয়া এবং দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা। তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন তৈরীর কাজে অনিয়ম দুর্নীতির খবর পেয়ে তথ্য সংগ্রহ করতে যান সাংবাদিক রোকনুজ্জামান টিপু। তথ্য চাওয়ায় দুর্নীতিবাজ কর্মকর্তাদের সাথে টিপুর হাতাহাতি হয়। এসময় তদন্ত ছাড়ায়  এক পেশে শাস্তি প্রদান করে ইউএনও শেখ রাসেল বড় অন্যায় করেছেন। ঘটনা নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে না ঘটলে তিনি শাস্তি দিতে পারেন না। শ্রমিক ও দুর্নীতিবাজ কর্মকর্তার স্বাক্ষ্য গ্রহণ করে শাস্তি দিয়ে তিনি  দুনীতির পক্ষে অবস্থান নিয়েছেন।

এসময় বক্তরা সাংবাদিক টিপুর মুক্তি ও তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ রাসেলের প্রত্যাহারের দাবী করেন। অন্যথায় বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়। প্রসঙ্গত, মঙ্গলবার (২২ এপ্রিল) সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন তৈরীর কাজের তথ্য চাওয়ায় দৈনিক কালের কণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপুকে ১০ দিনের কারাদন্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মোঃ রাসেল।

আকাশজমিন/আরআর 



এ সম্পর্কিত আরো খবর