ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

তাড়াশে ইউএনও এবং এসি ল্যান্ডের নম্বর ক্লোন করে টাকা দাবির অভিযোগ


  • আপলোড সময় : সোমবার ১২ মে, ২০২৫ সময় : ৭:৩৬ পিএম

 সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নির্বাহী অফিসার ও সহকারী কমিশনারের (ভূমি) অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন করে ব্যবসায়ীদের কাছে টাকা দাবি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে জনসাধারণকে সচেতন করতে উপজেলার নির্বাহী অফিসার ও এসিল্যান্ড তাড়াশ এর 'ফেসবুক আইডি থেকে একটি সতর্কতামূলক বার্তা দেওয়া হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে ২ টার দিকে পোস্ট করা ওই বার্তায় বলা হয়, 'সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানাচ্ছি যে, নির্বাহী অফিসার ও এসিল্যান্ড অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন করা হয়েছে।

বুধবার থেকে ক্লোন নম্বর দিয়ে কল করে নির্বাহী অফিসার ও এসিল্যান্ড অফিসের নাম বলে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ব্যবসায়ীদের কাছে বিকাশে টাকা চাওয়াসহ কিছু ঘটনা ঘটেছে। আমি সবাইকে যাচাই না করে কারও সঙ্গে কোনো লেনদেন না করার অনুরোধ করছি।'

এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নূরুল ইসলাম জানান, এসিল্যান্ড না থাকায় নতুন এসিল্যান্ড পরিচয় দিয়ে ও আমার অফিসের নাম্বার ক্লোন করে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায়ীর কাছে প্রতারক চক্র টাকা চাইছে। এ সংক্রান্ত ৫-৬টি অভিযোগ তাড়াশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা তাকে জানিয়েছেন।

বিষয়টি তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে মৌখিকভাবে জানানো হয়েছে। এ বিষ‌য়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান জানান, উপ‌জেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাকে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।



এ সম্পর্কিত আরো খবর