ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ

ভৈরবে কুরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল দাবিতে বিক্ষোভ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৫ মে, ২০২৫ সময় : ১২:৪১ পিএম

ভৈরব প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরবে নারী বিষয়ক সংস্কার কুরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিলসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সাধারণ ধর্মপ্রাণ মুসল্লীরা। হেফাজতে ইসলাম ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে শুক্রবার দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের ভৈরব নূরানী মসজিদের সামনে এ কর্মসূচির আয়োজন করেন ভৈরব আলেম ওলামা পরিষদ।

এতে হেফাজতে ইসলামসহ সাধারণ ধর্মপ্রাণ মুসল্লীগণ খন্ড খন্ড মিছিল নিয়ে  সমাবেশে যোগদেন। ওই সমাবেশে সভাপতিত্ব করেন ভৈরব কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ জামাল উদ্দিন। এসময় মাওলানা আবদুল আহাদ, মাওলানা সাইফুল ইসলাম ছাহেল, মাওলানা আনাস মাহমুদ, উপজেলা যুবদল আহবায়ক দেলোয়ার হোসেন সুজন, যুগ্ম আহবায়ক হাজী জামান, বিভিন্ন মসজিদের খতিবগণসহ কয়েকশত মুসল্লী উপস্থিত ছিলেন। 


সমাবেশ বিশৃঙ্খলা এড়াতে ভৈরব থানা পুলিশ, ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। বক্তারা বলেন, বর্তমান সরকারের নারী বিষয়ক সংস্কার কমিশন কুরআন বিরোধী প্রতিবেদন দাখিল করেছে। তাই কুরআন বিরোধী প্রতিবেদনসহ ওই সংস্কার কমিশন বাতিলের দাবি জানান।  তারা বলেন, ওই সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল এবং ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও শাপলাচত্বরের গণহত্যাসহ সকল গণহত্যার বিচার, ফিলিস্তিনে এবং ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধের দাবি করেন।

আকাশজমিন/ আরআর

 


এ সম্পর্কিত আরো খবর