ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

অবৈধভাবে পশুর হাট বসিয়ে অতিরিক্ত খাজনা আদায়

তালতলীর কচুপাত্রা বাজার


  • আপলোড সময় : মঙ্গলবার ০৬ মে, ২০২৫ সময় : ১০:২৪ এএম

আমতলী (বরগুনা) প্রতিনিধি।

তালতলী উপজেলার কচুপাত্রা বাজারের ইজারাদার ফরহাদ তালুকদার ও তার সহযোগীরা অবৈধভাবে গবাদী পশুর হাট বসিয়ে, কৃষি পন্য ও ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় জহিরুল ইসলাম তাদের এমন অবৈধ কর্মকান্ডের অভিযোগ এনে বরগুনা জেলা প্রশাসকের দপ্তরে অভিযোগ দিয়েছেন। জেলা প্রশাসক বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে তালতলী উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দিয়েছেন।

জানাগেছে, গত মার্চ মাসে তালতলী উপজেলার কচুপাত্রা বাজার তালতলী উপজেলা নির্বাহী অফিসার দরপত্র আহবান করে। সর্বোচ্চ দরদাতা হিসেবে ফরহাদ তালুকদার ওই বাজরের ইজারা পায়। বৈশাখ মাসের শুরুতেই ইজারাদার খাজনা আদায় শুরু করেন। শুরুতেই তিনি সরকার নির্ধারিত মুল্যের চেয়ে অতিরিক্ত খাজনা ও  অবৈধভাবে পশুর বাজার বসিয়ে তিনি খাজনা আদায় করছেন। এ নিয়ে স্থানীয়রা প্রতিবাদ করলে ইজারাদারের তার সহযোগী ইদ্রিস হাওলাদার, নিজাম উদ্দির সরদার, কাওসার হাওলাদার ও সোহেল মিয়া তা মানছেন না। এতে বাজারের ব্যবসায়ীদের অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে। এছাড়াও কৃষি পন্য বিক্রিতে কৃষকদের অতিরিক্ত খাজনা দিতে হচ্ছে। আরো অভিযোগ রয়েছে প্রতিদিন স্থানীয় কৃষকরা কৃষি পন্য বাজারে নিয়ে আসলে তাতেও তারা খাজনা আদায় করছেন।  ফলে বাজারে কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপন্য বাজারজাতকরণ বন্ধ করে দিয়েছেন। দ্রæত ইজারাদারের অবৈধ গবাদী পশুর হাট ও অতিরিক্ত খাজনা আদায় বন্ধের দাবী জানিয়েছেন স্থানীয়রা।

কৃষক আব্দুস সালাম হাওলাদার বলেন, সাপ্তাহিক হাট ছাড়াও বাজারে পন্য বিক্রি করতে গেলে ইজারাদারদের খাজনা দিতে হচ্ছে। তাই ওই বাজারে কৃষি পন্য নিয়ে বিক্রি বন্ধ করে দিয়েছি।

ব্যবসায়ী লতিফ ও সবুজ বলেন, ইজারাদার সরকার নির্ধারিত মুল্যের চেয়ে দ্বিগুন খাজনা আদায় করছেন। তারা আরো বলেন, ইজারাদার পণ্যে খাজনা তালিকা প্রকাশ করেনি। ফলে তাদের ইচ্ছামত খাজনা আদায় করছেন।

স্থানীয় জহিরুল ইসলাম বলেন, ইজারাদার ফরহাদ তালুকদার ও তার সহযোগীরা অবৈধ গবাদি পশুর হাট বসিয়ে ও  ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত খাজনা আদায় করছেন। তিনি আরো বলেন, কৃষি পন্যেরও তারা খাজনা আদায় করছেন। তাই অতিরিক্ত খাজনা আদায় বন্ধে বরগুনা জেলা প্রশাসককে ব্যবস্থা নিতে আবেদন করেছি।

কচুপাত্রা বাজার ইজারাদার ফরহাদ তালুকদার বলেন, আমি সরকারী নির্ধারিত খাজনা আদায় করছি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। তালতলী উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা বলেন, অভিযোগ পেয়েছি। খতিয়ে দেখে দ্রæত ব্যবস্থা নেয়া হবে।  

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর