ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

সন্তানকে গলা কেটে হত্যা করল মা


  • আপলোড সময় : সোমবার ১২ মে, ২০২৫ সময় : ৬:১৫ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার কলারোয়ায় খাদিজা খাতুন (২) নামের নিজের মেয়েকে বটি দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে মা আছমা খাতুনের (৩০) বিরুদ্ধে। শুক্রবার দুপুরে কলারোয়ার বাটরা গ্রামে নিহত শিশুর নানাবাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ নিহত শিশু মেয়েকে উদ্ধার ও মাকে আটক করেছে।

আছমা খাতুন বাটরা মিলপাড়া এলাকার আব্দুল মাজেদের মেয়ে ও কুশোডাঙ্গা গ্রামের তহিদুর রহমানের স্ত্রী। বাটরা গ্রামের আব্দুল মাজেদ জানান,‘‘ ১০ বছর আগে তহিদুর রহমানের সাথে আমার মেয়ে আছমা খাতুনের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুছেলে-মেয়ে রয়েছে। বছর খানেক হলো,মেয়েটির মাঝে মাঝে মানসিক ভারসাম্যহীনতা সৃষ্টি হয়।

একারণে জামাই তহিদুর ছেলে-মেয়েসহ মেয়েকে আমার কাছে পাঠিয়ে দেয়। শুক্রবার দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে রান্নাঘরের বটি দিয়ে ২ বছর বয়সী মেয়ে খাদিজা খাতুনকে গলা কেটে হত্যা করে। তাকে হত্যার পর ৫ বছর বয়সী ছেলেটাকে গলা কেটে হত্যা করতে উদ্যত হলে আমার স্ত্রী আলেয়া খাতুন পাশের বাড়ি থেকে এসে তাকে নিবৃত করে। ‘’

কলারোয়া থানার ওসি আসাদুজ্জামান জানান,‘‘পুলিশ ঘটনাস্থলে পৌছে শিশু মেয়েটির মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এছাড়া নিজ সন্তানকে হত্যা করার অভিযোগে আছমা খাতুনকে আটক করা হয়েছে। ‘’ মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

আকাশজমিন/ আরআর

 


এ সম্পর্কিত আরো খবর