ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ

বাসের চাপায় মা-ছেলে নিহত, বাবা -মেয়ে আহত

সাতক্ষীরা-খুলনা মহাসড়ক


  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ২:৪০ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে বাসের চাপায় মা-ছেলে নিহত, আহত হয়েছে বাবা মেয়ে। হতাহতরা ছিল মটরসাইকেলে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর ১টার সময়।

পাটকেলঘাটা থানার এসআই অনিরুদ্ধ বিশ্বাস ঘটনাস্থল থেকে সাংবাদিকদের জানান, খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি থেকে মটরসাইকেলে আত্মীয়ের বাসায় যাওয়ার পথে বাসের চাপায় এই দূর্ঘটনা ঘটে। মটরসাইকেলে অপূর্ব সাধু-রিতা সাধু দম্পতি তাদের ছেলে মেয়ে সহ চারজন যাচ্ছিল।

বিপরীত দিক থেকে ঢাকা টু সাতক্ষীরাগামীসাতক্ষীরা লাইনবাসটি তাদের চাপা দিলে ঘটনা স্থলের নিহত হয় রিতা সাধু (৩০) তার তিন বছরের ছেলে সৌরভ সাধু। মারাত্মকভাবে আহত হন মটরসাইকেল চালক স্বামী অপূর্ব সাধু (৩৫) কন্যা শোভা সাধু () ঘাতকবাসটি চাপাদিয়েই দ্রুত চলে যাওয়ায় পুলিশ বাস বাসচালককে আটক করতে পারেনি।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর