ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

গোয়ালন্দে আল আমিন হত‍্যা মামলার আসামি গ্রেফতার


  • আপলোড সময় : শনিবার ১০ মে, ২০২৫ সময় : ৪:০১ এএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম রাখালগাছি এলাকা পদ্মা নদীতে চাঞ্চল্যকর প্রবাসী আল আমিন (২৫) হত্যা মামলার একজন আসামিকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামী হলেন, পাবনা জেলার আমিনপুর উপজেলার ধাড়াই গ্রামের মৃত মোন্তাজ সরদারের ছেলে মেগা সরদার (৪৭) মৃত আল আমিন একই জেলা উপজেলার রাম নারায়নপুর গ্রামের মৃত বক্কার মন্ডলের ছেলে। প্রায় বছর পর মাত্র মাস আগে মালয়েশিয়া থেকে দেশে আসেন তিনি।

 থানা পুলিশ সূত্রে জানা যায়, ২৫ এপ্রিল দুপুরে আল আমিন নিজের বিয়ের জন্য পরিবারসহ পাত্রী দেখতে পাবনা ঢালারচর গ্রামের খৈয়মের বাড়িতে যান। পরে তার ফুফাতো বোনের স্বামী মেগা সরদারের মোটরসাইকেল যোগে রাখালগাছি বাজারে যায়। কিছুক্ষণ পর পাবনার আমিনপুর উপজেলার কোমরপুর গ্রামের শাহ আলী (৩০), রবিউল ইসলাম (৩৫)সহ অজ্ঞাত / জন চারটি মোটরসাইকেলে রাখালগাছি আসে। কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে এলোপাথাড়ি কুবাতে থাকে। এক পর্যায়ে প্রাণে বাঁচতে আল আমিন মন্ডল নদীতে ঝাঁপ দেয়।

জানা যায়, প্রায় ১৫/১৬ দিন আগে শাহ আলীসহ কয়েকজন চা খাওয়ার কথা বলে আল আমিনের কাছে লক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেয়ায় তাদের সাথে আল আমিনের কথা কাটাকাটি হয়। এই শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়।

নিয়মিত হত্যা মামলার নং আসামি মেগা সরদার (৪৭) কে গত ২৬ এপ্রিল দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে দৌলতদিয়া লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

এব্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীকে রবিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। হত্যায় জরিত থাকা অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর