ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে নড়াইলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৫ মে, ২০২৫ সময় : ১২:৫৪ পিএম

নড়াইল প্রতিনিধি:

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের গ্রেফতার ও বিচারের দাবীতে নড়াইলে  বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৯ এপ্রিল  দুপুরে নড়াইল আদালত চত্তরে অনুষ্টিত কেন্দ্রীয় কমিটির কর্মসূচি অংশ হিসাবে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম উদ্যোগে নড়াইল আইনজীবী ফোরামের সভাপতি এডঃ এস এম আব্দুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নড়াইল আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক এডঃ তারিকুজ্জামান লিটু, যুগ্ন সম্পাদক এডঃ আজিজুল ইসলাম, সিনিয়র আইনজীবি এডঃ ইকবাল হোসেন সিকদার, এডঃ মাহবুব মোশেদ জাপল, এডঃ রাজীব প্রমুখ। 

এ সময় বক্তাগন বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার সহযোগী, বাংলাদেশের গনতন্ত্র হত্যাকারী, একাধিক ফৌজদারি মামলার আসামি সাবেক এই  বিচারপতি ফাসির দাবী জানানো হয়।  এছাড়া বিগতদিনে যারা বিচারের নামে দলবাজি করেছে তাদের অপসারণ ও শাস্তি দাবী করা হয়।

গণতন্ত্রকে হত্যা করে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারকে আজীবন ক্ষমতা থাকার জন্য জুডিসিয়াল যত কাজ সবই সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক করেছেন। যেহেতু তিনি জনগনের ভোটের অধিকার হরন করেছে তাই আইনের আওতায় এনে দ্রুত গ্রেপ্তার করার আহবান জানান। 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর