ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৮২ জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি

না ফেরার দেশে এশিয়ান টিভির সাংবাদিক ইমরান হোসেন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০১ মে, ২০২৫ সময় : ২:০৯ এএম

 কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: 

দীর্ঘদিন মরণ ব্যাধি ক্যান্সারের সাথে লড়াই করে অবশেষে না ফেরার দেশে পাড়ী জমালেন, বেসরকারী স্যাটেলাইট টিভি চ্যানেল এশিয়ান টিভি’র গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক ইমরান হোসেন। তিনি কোটালীপাড়া পৌরসভার ০১ নং ওয়ার্ড ডহরপাড়া গ্রামের মৃত মওলানা আব্দুল মাজেদের ছেলে।

সে কয়েক বছর যাবৎ নিষ্ঠার সাথে পালন করে আসছিলো তার পেশাগত দায়িত্ব। গতকাল ২৯ এপ্রিল মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় নিজ গৃহে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাদ এশা পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে মা-বাবার কবরের পাশেই চির নিদ্রায় শায়িত হন নির্ভিক এই কলম সৈনিক। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো পঞ্চাশ বছর।

তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে সহ বহু গুনাগ্রহী রেখে গেছেন। সহযোদ্ধা ইমরানের হোসেনের অকাল বিয়োগে শোক জানিয়েছেন কোটালীপাড়া রিপোর্টার্স ক্লাবের সকল সদস্য বৃন্দ। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোক সংতপ্ত পরিবারের প্রতি জানিয়েছেন সমবেদনা।

আকাশজমিন/আরআর 



এ সম্পর্কিত আরো খবর