ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

গাছের সাথে এ কেমন শত্রুতা!


  • আপলোড সময় : শুক্রবার ০২ মে, ২০২৫ সময় : ১১:৫৫ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে এক প্রবাসীর ফলজ  বাগানের অর্ধশতাধিক ফলবান চারাগাছ কেটে ফেলেছে দূবৃত্তরা। বুধবার দিনগত রাতে উপজেলার ছোটভাকলা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বালিয়াকান্দি গ্রামের পেশকার মোড় এলাকায় এ ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত বাগান মালিক রফিকুল ইসলাম সিঙ্গাপুর প্রবাসী। তিনি স্হানীয় মৃত ফজলুল শেখের ছেলে। কষ্টার্জিত টাকায় ভিটে কিনে সেখানে তিনি শখের একটি বাগান গড়ে তোলার চেষ্টা করছিলেন। তার ছোটভাই আলামিন হোসেন বাগানটির দেখাশোনা করতেন।

বৃহস্পতিবার দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, দূবৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে প্রবাসী রফিকুলের বাগানের ফলজ গাছ আম, জাম, লিচু, পেয়ারা, নারকেল, মাল্টা, বাতাবি লেবু, কমলা, ছবেদাসহ বিভিন্ন প্রজাতির অর্ধ শতাধিক চারাগাছ কেটে ফেলেছে। গাছগুলোর বয়স আনুমানিক দেড় থেকে দুই বছর হবে।

প্রবাসীর ছোট ভাই আলামিনের সাথে কথা বলতে চাইলেও তিনি সাংবাদিক পরিচয় পেয়ে কোন কথা না বলে কৌশলে সেখান থেকে সরে যান। স্হানীয় শিমুল মোল্লা, নয়ন শিকদারসহ কয়েকজন জানান, এখানে সুন্দর একটি ফলের বাগান গড়ে তোলার চেষ্টা করছিলেন প্রবাসী রফিকুল ইসলাম। চারাগাছগুলো বেশ বড় হয়ে উঠেছিল। হঠাৎ করে বৃহস্পতিবার সকাল বেলা তারা দেখতে পান সবগুলো গাছের গোড়া ও মাঝামাঝি হতে গাছগুলো ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলা হয়েছে। এটা অত্যন্ত ঘৃনীত একটা কাজ হয়েছে। তবে কে বা কারা কেটেছে এবং কেনই বা কেটেছে সে বিষয়ে তাদের কিছু জানা নেই।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন,  গোয়েন্দা পুলিশের মাধ্যমে তিনি বিষয়টি অবগত হয়েছেন। তবে এ ঘটনায় কেউ থানায় কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর