উত্তরাঞ্চল প্রতিনিধি : / : 148
উত্তরাঞ্চল প্রতিনিধি:
ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ও নার্সিং ডিপ্লোমাকে স্মাতক সমমান দেয়ার দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ-সমাবেশ করেছেন নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীরা। রবিবার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত রাজশাহী নগরের রেলগেট এলাকা অবরোধ করে রাখেন তারা।
এ সময় ওই এলাকায় প্রচণ্ড যানজট দেখা দেয়। আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি একদফা। ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ও নার্সিং ডিপ্লোমাকে স্মাতক সমমান দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তারা। কর্মসূচিতে রাজশাহী নার্সিং কলেজসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
আকাশজমিন/আরআর