ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

টাকা আর দালাল ছাড়া কাজ হয় না

পাবনা বিআরটি অফিসে দুদকের অভিযান


  • আপলোড সময় : বুধবার ০৭ মে, ২০২৫ সময় : ৫:৫৯ পিএম

পাবনা প্রতিনিধি:

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএর পাবনা কার্যালয়ে আকস্মিকভাবে দুদক অভিযান চালিয়েছে। সেখানে দালাল আর টাকা ছাড়া কোনো কাজই হয় না। টাকা না দিলে ড্রাইভিং পরীক্ষায় ফেল দেখানো হয়। হয়রানি করা হয় বছরের পর বছর। দুর্নীতি দমন কমিশন দুদকের অভিযানে এমন তথ্য উঠে এসেছে।

বুধবার (৭ মে) দুপুরে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের নিচতলায় বিআরটিএর পাবনা কার্যালয়ে এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্বদেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সুত্রধর।

অভিযান শেষে তিনি সাংবাদিকদের জানান, অভিযানের সময়ে কিছু সেবাপ্রার্থীকে জিজ্ঞাসা করে জানতে পেরেছি, এখানে দালাল ছাড়া কোনো কাজ হয় না। এখানে কাজ করতে ১০-১২ হাজার টাকা পর্যন্ত দিতে হয়। এমনও অভিযোগ আছে যে ২০১৯ সালে কাগজপত্র দিয়েছেন কিন্তু কাজ হয় নাই, যখনই দালালের মাধ্যমে টাকা দেয়া হয় তখনই কাজ হয়।

তিনি আরও জানান, মুলত দালাল আর টাকা ছাড়া এখানে কোনো কাজ হয় না-এমন ধারণা  পেয়েছি। টাকা দিলেই লাইসেন্সসহ সব ধরনের সেবা পাওয়া যায়। আমরা রেকর্ডভিত্তিক কাজ করার চেষ্টা করছি। রেকর্ডপত্র পেলেই সেগুলো দুদকের কেন্দ্রীীয় কার্যালয় পাঠানো হবে। সেখান থেকে নির্দেশনা পেলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

উল্লেখ্য, বিআরটিএ, পাবনা কার্যালয় যেন দালালদের স্বর্গরাজ্য। কর্মকর্তা-কর্মচারীদের  যোগসাজসে সেখানে দালাল চক্রের সিন্ডিকেট গড়ে উঠেছে। ড্রাইভিং লাইসেন্স, নবায়ন, যানবাহনের রেজিস্ট্রেশন ও রুট পারমিট কোনো কাজই দালাল ছাড়া হয় না বলে অভিযোগ রয়েছে। এসব নিয়ে একাধিবার বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে দুদক এ অভিযান চালায়।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর