ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

সিরাজগঞ্জে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ: গ্রেপ্তার ২


  • আপলোড সময় : সোমবার ১২ মে, ২০২৫ সময় : ৯:৩৬ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জ সদর উপজেলায় স্কুলে যাওয়ার পথে নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (৮ মে) সকালে কিশোরীর মায়ের করা মামলায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান সিরাজগঞ্জ সদর থানার এসআই সাদ্দাম হোসাইন।

এর আগে বুধবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয় শহরের সার্কিট হাউসের পেছনের এলাকা থেকে। একই দিন বেলা ১১টার দিকে স্কুলে যাওয়ার পথে কয়েকজন ওই কিশোরীকে অপহরণ করে নিয়ে যায় বলে জানায় পুলিশ। আটককৃতরা হ‌লো, শহরের সয়াধানগড়া মধ্যপাড়ার সোলায়মান হোসেন (৩৫) এবং একই এলাকার লিটন সেখ (৪০)।

এসআই সাদ্দাম হোসাইন বলেন, “গ্রেপ্তারকৃতরা ওই কিশোরীর বাড়ির পাশে প্রতিনিয়ত মাদক সেবন করতেন। এক পর্যায়ে ওই কিশোরীর সঙ্গে তাদের পরিচয় হয়। বুধবার বেলা ১১টার দিকে ওই কিশোরী স্কুলে যাওয়ার পথে কয়েকজন তাকে তুলে নিয়ে যান। পরে তাকে উপজেলার শিয়ালকোল বাজারের মন্দিরের পাশে এক ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ করেন সোলায়মান। সেখানে লিটনসহ অন্যরা তাকে সহায়তা করেন। পরে কৌশলে ওই কিশোরী সেখান থেকে পালিয়ে বাড়িতে যায়।” সন্ধ্যায় ওই কিশোরীর মা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও তিনজনকে আসামি করে মামলা করেন।

তিনি আরও বলেন, মামলার পরপর অভিযান চালিয়ে সোলায়মান ও তার সহযোগী লিটনকে গ্রেপ্তার করা হয়। সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।নির্যাতিত কিশোরীর শারীরিক পরীক্ষা শেষে বিকালে সে আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর