ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

টঙ্গীতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ১০:৩২ এএম

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :

 টঙ্গীর ৫৭ নং ওয়ার্ডে ডেঙ্গু  প্রতিরোধে মশক নিধন কর্মসূচি পালন করা হয়েছে। নিদিষ্টস্থানে ময়লা আবর্জনা ফেলি, নিজেকে সুস্থ রাখি- এই স্লোগানকে সামনে রেখে গতকাল দুপুরে এ কার্যক্রম পরিচালনা করা হয়।টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের নির্দেশনায় ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়ের উদ্যোগে এ মশক নিধন কর্মসূচির আয়োজন করা হয়।

টঙ্গী বাজার এলাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মশার প্রজননস্থল ধ্বংস করা এবং ফগার মেশিন দ্বারা মশক নিধন ঔষধ দেওয়া হয়ছে। এ সময় যুবদল নেতা মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়ের সাথে বিএনপি ও অঙ্গ সংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় মোফাজ্জল উদ্দিন সরকার বিজয় বলেন, মশার উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছেন নগরবাসী। দিনের বেলাও মশারি টানিয়ে বা কয়েল জালিয়ে থাকতে হচ্ছে মানুষকে। তাই সাধারণ মানুষের কথা চিন্তা করে ৫৭ নং ওয়ার্ডের প্রতিটি পাড়া মহল্লায় দলীয় নেতাকর্মীদের নিয়ে মশার ঔষধ সিটানো ও ওয়ার্ডের বিভিন্ন স্থান পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ নিয়েছি।

 

আকাশজমিন/আরআর 

 


এ সম্পর্কিত আরো খবর