ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

দিনাজপুরে সড়ক দুর্ঘটনা রোধে মানববন্ধন


  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ৫:৫২ পিএম

চালকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

 দিনাজপুর প্রতিনিধি ॥

দিনাজপুরে সড়ক দুর্ঘটনা রোধ ও দুর্ঘটনায় জড়িত বাস ও ট্রাক চালকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জেলার সচেতন ছাত্র-যুবসমাজ ও স্থানীয় নাগরিকরা। বুধবার (১৪ মে ২০২৫) সকাল ১১টায় দিনাজপুর সরকারি কলেজ মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, চালকদের প্রশিক্ষণ ও দক্ষতা নিশ্চিত করা এবং ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, দিনাজপুর-দশমাইল সড়কের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় প্রায়ই মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও সড়ক পরিবহন কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না। তারা দুর্ঘটনায় জড়িত চালকদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান।

গত ৫ মে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দিনাজপুর চাঁদগঞ্জ কলেজের ইংরেজির সিনিয়র প্রভাষক মাহবুবুল হক হেলালের স্ত্রী ফারজানা সুলতানা লিপি (৪৫) নিহত হন। এ ঘটনার প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি হাসানুজ্জামান উজ্জল, চাঁদগঞ্জ কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেন, নিহত ফারজানার স্বামী মাহবুবুল হক হেলাল, সমাজসেবক আল মামুন বিপ্লব প্রমুখ। বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, যদি দাবি পূরণ না হয়, তাহলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় নাগরিকরা অংশ নেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর