ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

প্রাইম ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য সিএসই ফেস্ট অনুষ্ঠিত


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৫ মে, ২০২৫ সময় : ৯:২৫ পিএম

রাজধানীর মিরপুরে প্রাইম ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ প্রতি বছরের মতো এবারও আয়োজন করছে বর্ণাঢ্য সিএসই ফেস্ট। বৃহস্পতিবার (১৫ মে, ২০২৫) সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠান হয়েছে।

দিনভর ভিন্ন ভিন্ন ৮টি প্রতিযোগিতামূলক ক্যাটাগরিতে শিক্ষার্থীরা অংশ নিয়েছে শিক্ষার্থীরা। এ উৎসবের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি কম্পিউটার প্রযুক্তিতে দক্ষতা অর্জন করে প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের টিকিয়ে রাখার সক্ষমতা তৈরি করা।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মোহাম্মদ কাইকোবাদ। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “বর্তমান বিশ্বের প্রতিযোগিতামূলক পরিবেশে টিকে থাকতে হলে কেবল পাঠ্যপুস্তক নয়, বরং কম্পিউটার প্রযুক্তির বাস্তব জ্ঞান এবং চর্চা অপরিহার্য।” এছাড়াও তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বিভিন্ন দিকনির্দেশনাও প্রদান করেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুর রহমান, বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সেক্রেটারি জেনারেল ফিরোজ মাহমুদ হোসাইন, বিভাগীয় প্রধান কর্নেল শিহাবুল ইসলাম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য জনাব আব্দুর রহমান। তারা এই ধরনের উদ্যোগের প্রশংসা করে বলেন, এই ফেস্ট শিক্ষার্থীদের জন্য একটি বাস্তবমুখী শিক্ষার ক্ষেত্র তৈরি করে, যা ভবিষ্যতে তাদের ক্যারিয়ার গঠনে সহায়ক হবে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর