ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছিনতাইকারীর ছুরিকাঘাতে টঙ্গীতে মোটরসাইকেল আরোহীর মৃত্যু


  • আপলোড সময় : শনিবার ১৭ মে, ২০২৫ সময় : ৫:০৬ পিএম

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :

 টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রন্জু  (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী মৃত্যু  হয়েছে । নিহত রন্জু  বাড়ি পাবনা জেলার সদর উপজেলার মজিদপুর এলাকায়। তিনি টঙ্গীর সাতাইশ গাজীপুরা এলাকার নাজমা সিকদারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

 শুক্রবার (১৭ মে) রাত ১২টা ৩০ মিনিটের দিকে টঙ্গীর বাটাগেট এলাকার ফ্লাইওভারের ওপর এ ঘটনা ঘটে। রন্জু  ঢাকা থেকে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে অজ্ঞাতনামা ছিনতাইকারীরা তার গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে তারা রনজুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

 গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। তার মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

 ঘটনার বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, “ এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। তবে ছিনতাইকারীদের ধরতে পুলিশের অভিযান চলমান।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর