ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ

নেদারল্যান্ডসে ফিলিস্তিনপন্থীদের বিশাল সামবেশ; 'ডাচ সরকার বধির'


  • আপলোড সময় : সোমবার ১৯ মে, ২০২৫ সময় : ৫:৩১ পিএম

আন্তর্জাতিক ডেস্কঃ

গাজায় ইহুদিবাদী ইসরাইলের চলমান হত্যা-নৃশংসতার নিন্দা জানাতে নেদারল্যান্ডসে সমাবেশ করেছে ফিলিস্তিনপন্থীরা। গত রোববার হেগে ফিলিস্তিনি জনগণের সমর্থনে হাজার হাজার মানুষ জড়ো হন।

জানা গেছে, সমাবেশে অংশগ্রহণকারীরা ইহুদিবাদী ইসরাইলের প্রতি ডাচ সরকারের সমর্থনের নিন্দা জানিয়ে বলেছেন, গত মার্চ থেকে গাজায় শত শত মানুষ ক্ষুধায় মারা গেছে। সমাবেশে অংশগ্রহণকারীরা যে ব্যানার বহন করছিলেন তাতে নানা শ্লোগান লেখা ছিল।

তারা মুখেও নানা শ্লোগান দিয়েছেন। গাজার মানুষের আর্তনাদ ডাচ সরকারের কানে পৌঁছায় না বলে তারা সমালোচনা করেছেন। বিক্ষোভকারীরা বলেন- নেদারল্যান্ডস অর্থ দিচ্ছে, আর তা দিয়ে ইসরাইল বোমা মারছে।

ইহুদিবাদী ইসরাইল ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় নির্বিচারে মানুষ মারছে। ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৫২ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আহত হয়েছেন ১২ লাখের বেশি ফিলিস্তিনি।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর