ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

সিরাজগঞ্জের শাহজাদপুরে দুই গ্রামবাসীদের সংঘর্ষ, নিহত ১


  • আপলোড সময় : মঙ্গলবার ২০ মে, ২০২৫ সময় : ৪:৪৪ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের শাজদপুরে দুই গ্রামবাসীদের সংঘর্ষে নজরুল ইসলাম (৪৫) নামের একজন নিহত হয় এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন। বিষয়টি নিশ্চিত করেছেন, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন।

মঙ্গলবার (২০ মে) সকালে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে, শাজদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাগধোনাইল গ্রামে। নিহত নজরুল ইসলাম ওই ইউনিয়নের বাগধোনাইল গ্রামের বাসিন্দা।

পুলিশ সু‌ত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার কুলিয়ারচর ও বাগধোনাইল গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে বাগধোনাইল গ্রামের নজরুল ইসলাম নামের এক কৃষকের মৃত্যু হয়। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন জানান, দুই গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ চলছে। সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা চেষ্টা করছেন। বিস্তারিত পরে জানানো হবে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর