ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

ফোনে প্রায় দুই ঘণ্টা কী আলাপ হলো ট্রাম্প-পুতিনের

রাশিয়া-ইউক্রেন ‍যুদ্ধ


  • আপলোড সময় : মঙ্গলবার ২০ মে, ২০২৫ সময় : ৯:০৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

সংঘাত সমাধানে নিজের অবস্থান তুলে ধরে রুশ প্রেসিডেন্ট জানান, ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানে রাশিয়ার অবস্থানের বিষয়ে জোর দিয়েছেন তিনি। শান্তির পথে হাঁটার সবচেয়ে কার্যকর উপায় বেছে নেওয়া দরকার। ইউক্রেনে যুদ্ধ বন্ধ নিয়ে পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে আলাপ করেছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সিএনএন জানায়, দুই প্রেসিডেন্ট প্রায় দুই ঘণ্টা ধরে কথা বলেছেন বলে জানিয়েছেন অ্যামেরিকার একজন কর্মকর্তা।

তিনি জানান, আলাপের বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক বিবৃতি দেবেন ট্রাম্প। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানায়, ট্রাম্পের সঙ্গেখোলামেলা অর্থবহআলোচনা হয়েছে। সংবাদমাধ্যমটি আরও জানায়, আলোচনার সময় যুদ্ধবিরতির বিষয়ে নিজের অবস্থানের কথা জানান পুতিন। ফোনালাপের পর রাশিয়া ইউক্রেনের মধ্যে সরাসরি আলোচনা শুরুতে অ্যামেরিকার সহায়তার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান রুশ প্রেসিডেন্ট।

সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তরকালে পুতিন জানান, বিরোধের অবসান যুদ্ধবিরতি নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট। সংঘাত সমাধানে নিজের অবস্থান তুলে ধরে রুশ প্রেসিডেন্ট জানান, ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানে রাশিয়ার অবস্থানের বিষয়ে জোর দিয়েছেন তিনি। শান্তির পথে হাঁটার সবচেয়ে কার্যকর উপায় বেছে নেওয়া দরকার।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সঙ্গেও ফোনালাপ করেন ট্রাম্প। পুতিনের সঙ্গে ট্রাম্পের আলাপের এক দিন আগে রুমে জেলেন্সকির সঙ্গে বৈঠক করেন ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা।


এ সম্পর্কিত আরো খবর