ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

লাগামহীন ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৫৩ হাজার৫৭৩ জন

  • আপলোড সময় : বুধবার ২১ মে, ২০২৫ সময় : ৯:৩৭ এএম

আন্তর্জাতিক ডেস্ক

২০২৩ সালের অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের চালানো ভয়াবহ সামরিক অভিযানে এখন পর্যন্ত কমপক্ষে ৫৩ হাজার ৫৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ মে) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এমন তথ্য সামনে এনেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গত ২৪ ঘণ্টায় গাজায় ৮৭টি লাশ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। একই সময়ে আহত হয়েছেন ২৯০ জন, ফলে মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে লাখ ২১ হাজার ৬৮৮ জনে।

বিবৃতিতে আরও জানানো হয়, বহু লাশ এখনো ধ্বংসস্তূপ রাস্তার পাশে পড়ে আছে, কিন্তু টানা হামলা রাস্তা বন্ধ থাকার কারণে উদ্ধারকারী দলগুলো সেখানে পৌঁছাতে পারছে না।

গত ১৮ মার্চ যুদ্ধবিরতি বন্দি বিনিময়ের সমঝোতা ভেঙে দিয়ে ইসরায়েল ফের পূর্ণমাত্রায় হামলা শুরু করে গাজায়। এরপর থেকে শুধু এই সময়ে হাজার ৪২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও হাজার ৬৪৭ জন।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে গাজায় একটি স্বল্পমেয়াদি যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, যার মাধ্যমে দুপক্ষের মধ্যে বন্দি বিনিময়ও হয়। কিন্তু ওই সমঝোতা খুব বেশিদিন স্থায়ী হয়নি।

গত বছর নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

আকাশজমিন/আরআর

এ সম্পর্কিত আরো খবর