ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

কাতারে বাংলাদেশি মালিকানাধীন এআর ট্রাস্ট অ্যান্ড ট্যুরিজমের যাত্রা শুরু


  • আপলোড সময় : বুধবার ২১ মে, ২০২৫ সময় : ১:৫৩ পিএম

কাতারে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান এ আর ট্রাস্ট ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি তার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।

কাতারের রাজধানী দোহার বাংলাদেশি অধ্যুষিত নাজমা সুক হারেজ মার্কেটের পাশে বাংলাদেশি মালিকানাধীন এ প্রতিষ্ঠানটির অফিস। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হলেন সালেহ আহমেদ ও ইউনুস হোসেন রাজীব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানের কাতারের কান্ট্রি ম্যানেজার কামাল উদ্দিন, কাতার বাংলাদেশ কমিউনিটির সহ সভাপতি শাহজাহান সাজু, সিআইপি শাখাওয়াত হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ প্রেসক্লাব কাতারের সভাপতি কাজী মোহাম্মদ শামীম।

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর